editor
প্রকাশিত: 12:12 PM, March 14, 2023
সিলেটের বিশিষ্ট আলেম, নয়াসড়ক জামে মসজিদের ইমাম ও খতিব, খোজারখলা মারকাজ মাদরাসার মুহতামিম ও তাবলীগ জামাতের বিশিষ্ট মুরব্বি হাফিজ মাওলানা শামসুল ইসলাম সোমবার (১৩ মার্চ’২০২৩) সকালে সিলেটের নয়াসড়ক মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘ দিন থেকে লিভারের সমস্যা জনিত রোগে ভোগছিলেন। তিনি জালালাবাদ ইমাম সমিতি সিলেট এর সহ-সভাপতি, খেলাফত মজলিস সিলেট মহানগরীর উপদেষ্টা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর এবং তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়ে সন্তান রেখে যান।
জানাজা ও দাফনঃ মরহুমের জানাজার নামাজ সোমবার বাদ জুহর (দুপুর ২টায়) নগরীর শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজায় সিলেটের বিশিষ্ট উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লিগনের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। জানাজার পূর্বে সিলেটের শীর্ষ আলেমদের মধ্যে বক্তব্য রাখেন জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার প্রিন্সিপাল ও জালালাবাদ ইমাম সমিতির সভাপতি হাফিজ মাওলানা শায়খ মজদুদ্দিন আহমদ, জামেয়া তাওককুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান সহ বিশিষ্ট উলামায়ে কেরাম। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের বড় জামাতা মাওলানা জিয়াউর রহমান। জানাজা শেষে মরহুমের লাশ হবিগঞ্জ জেলার বাহুবল থানার সাতকাপন গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং বাদ আসর স্থানীয় সাতকাপন জামে মসজিদে পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে ২য় জানাজা শেষে মসজিদের পাশেই তাঁকে দাফন করা হয়।
মহানগর খেলাফত মজলিসের শোক প্রকাশঃ এদিকে সিলেটের বিশিষ্ট আলেম ও খেলাফত মজলিস সিলেট মহানগরীর উপদেষ্টা হাফিজ মাওলানা শামসুল ইসলাম সাহেবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার নেতৃবৃন্দ।
সংবাদ পত্রে প্রেরিত এক বিবৃতিতে সিলেট মহানগরী সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী মরহুম মাওলানা শামসুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন- মরহুম মাওলানা শামসুল ইসলাম একজন সমাজসচেতন আলেম ছিলেন। দ্বীনের দাওয়াত ও এশায়াতের বহুমুখী খেদমাত তিনি আনজাম দিয়েছেন। সততা ও ন্যায় পরায়নতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন তিনি। সিলেটের আলেম উলামা ও দ্বীনদার মানুষের মাঝে একজন নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে তিনি পরিচিত ছিলেন। খেলাফত মজলিস নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন