editor
প্রকাশিত: 1:03 PM, March 14, 2023
ডিএসএস ডেস্ক :: লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, নারী শিক্ষা প্রসারে লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের কলেজ জীবন একটি নতুন অধ্যায়ের সূচনা। এই অধ্যায়ে তার লক্ষ্য স্থির করে সেই অনুযায়ী পড়ালেখায় মনোনিবেশ করতে হবে। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে শিক্ষার বিকল্প নেই। শিক্ষায় নিজেকে প্রতিষ্ঠিত করতে একাদশ-দ্বাদশ শ্রেণির গুরুত্ব অপরিসীম।
শফি আহমদ চৌধুরী রোববার (১২ মার্চ) সকালে দক্ষিণ সুরমার নৈখাইস্থ লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক শারমিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ ড. কবির চৌধুরী, কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহি সদস্য ডা. শামীমুর রহমান, শিক্ষাবিদ লে: কর্নেল (অব:) আতাউর রহমান পীর, দাতা সদস্য হাবিবুর রহমান চৌধুরী, দাতা সদস্য ও হাজী মোহাম্মদ রাজা চৌধুরী ওয়াকফ এস্টেটের মুতাওয়াল্লী জুলহু মিয়া চৌধুরী, সদস্য আব্দুল হাই খসরু, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, বর্তমান সভাপতি আশরাফুল ইসলাম ইমরান,শাহ আহমে-উর রব, জামাল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী জমশেদ আলী, যুব নেতা মঈনুল ইসলাম মনজুর, কলেজের সহকারী অধ্যাপক ও ভর্তি কমিটির চেয়ারম্যান ফখরুল ওয়াহেদ চৌধুরী প্রমুখ। ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী সামিরা বেগম।
পরে এক মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন