editor
প্রকাশিত: 1:41 PM, March 14, 2023
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক বলেছেন, তাজ ফাউন্ডেশন শুরু থেকেই মানুষের কল্যাণে সেবমূলক কাজ করে যাচ্ছে। করোনা মহামারী এবং ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ফাউন্ডেশনটি যে ভূমিকা পালন করেছে তা প্রশংসার দাবি রাখে। প্রবাসী বাংলাদেশীরা সবসময় গরীব-দুঃখী মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, দেশের অর্থনীতির যেসব খাত নিয়ে আমরা গর্ব করতে পারি, তার একটি অংশ হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। প্রবাসীদের পাঠানো অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগ আকর্ষণ করতে নানা ধরনের সুযোগ-সুবিধা দিয়ে বিভিন্ন ব্যবসাবাণিজ্যের ক্ষেত্র তৈরি করলে বাংলাদেশের অর্থনীতির কর্মকান্ডকে গতিশীলতার সঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
তিনি সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপশহরস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে তাজ ফাউন্ডেশনের আয়োজনে বাংলাদেশ দূতাবাস বাহরাইন এর সাবেক কর্মকর্তা, বাংলাদেশ ওয়েলফেয়ার কমিটিনিটি বাহরাইন এর প্রতিষ্ঠাতা সভাপতি, তাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ছাতক উপজেলার ১২নং ছৈলা আফজলাবাদ ইউনিয়নের ছৈলা গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী, বাহরাইন প্রবাসী তাজ উদ্দীন সিকান্দার এর বাংলাদেশ আগমন উপলক্ষে আয়োজিত পরিচিতি সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তাজ উদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শফিকুর রহমান এর সভাপতিত্বে ও মীম সুফিয়ান এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি কয়েছ শিকদার ও সাধারণ সম্পাদক এম আব্দুল আলিম, ফাউন্ডেশনের উপদেষ্ঠা শফিক নূর, ছাদিকুর রহমান।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন তাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি বাহরাইন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাজ উদ্দীন সিকান্দার। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামিক প্রোগ্রাম এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট শায়েখ শাহ অলি উল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি আসাদ উদ্দিন আহমদ, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মানবিক শওকত মোহাম্মদ শওকত হোসেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, ছাতক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদ ১২ নং ওয়ার্ডের চেয়ারম্যান গয়াছ আহমদ, উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, মঈনপুর জনতা কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম কিরণ, ছাতক সমিতির সভাপতি ফজর আলী, সেইভ বাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. আয়ান মুমিনুল হক, শাওন ট্রেডার্সের সত্ত্বধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী খসরুজ্জামান খসরু, বন্ধুমহল সিলেট এর সভাপতি জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জিহাদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আব্দুল খালিক, জাহান এন্ড রাবেয়া ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা এডভোকেট জাবেদ হোসেন, মঈনপুর কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, তাজ ফাউন্ডেশনের উপদেষ্টা আজম আলী, রায়হান সরদার, আব্দুল হক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পুরস্কারপ্রাপ্ত হাফেজে কুরআন ও নাশিদ আর্টিস্ট সায়নান সায়েম। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন