editor
প্রকাশিত: 8:27 PM, March 15, 2023
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট-১৯৩৩) এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর কমিটির উদ্যোগে বাজার দরের সাথে সম্পৃক্ত রেখে হোটেল সেক্টরে মজুরী ৩০ হাজার টাকা, শ্রমিক নেতৃবৃন্দের উপর ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার, চাকরীর নিশ্চয়তা প্রদান, বাঁচার অধিকার, জীবনের নিরাপত্তা এবং পবিত্র রমজান মাসে শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে এবং বেতন বোনাসের দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি নগরীর তালতলা পয়েন্টে থেকে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ সুরমার ক্বীন ব্রীজের সম্মুখে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সারা বছর শ্রমিকেরা হাড়ভাঙা খাটুনি খেটে মালিকদের মুনাফা এনে দেন। হোটেল মালিকেরা ১২ মাসই শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে ঘোরান। ঈদের আগমূহূর্তে এসে কিছু মালিক শ্রমিকদের বেতন-বোনাস না দিয়ে বিপদে ফেলে দেন। এবার কোনো হোটেলে শ্রমিক ছাটাই শ্রমিকদের বেতন-বোনাস থেকে বঞ্চিত করা হলে সেই হোটেলগুলোর সামনে অবস্থান কর্মসূচী সহ কঠোর কর্মসূচী পালন করা হবে। এই পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগেই শ্রমিকদের বেতন-বোনাস দিয়ে দিতে হোটেল মালিকদের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।
সিলেট মহানগর কমিটির সহ-সভাপতি আনোয়ার আলম মুজিবের সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক এম. ছফর আলী খানের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এস এম নুরুল হুদা সালেহ ও সিলেট জেলা হোটেল মিষ্টি বেকারী এন্ড চাইনীজ রেস্টুরেন্ট ও শ্রমিক ইউনিয়ন (রেজি নং ০০৭) এর সাধারণ সম্পাদক মো. কামাল। প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, সিলেট জেলা কমিটির সহ সভাপতি ইউসুফ জামিল, মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম উজ্জল, মহানগর কমিটির উপদেষ্টা মো. কামাল মিয়া, সহ সভাপতি মোজাহিদুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক মো. জাহেদ আহমদ, জেলার দপ্তর সম্পাদক মো. ফজলু মিয়া, মহানগর কমিটির অর্থ সম্পাদক আমিন উল্লাহ আল আমিন, শাহপরান থানা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল রাজ্জাক, জালালাবাদ থানা কমিটির সাধারণ সম্পাদক মো. সেজওয়ান, এয়ারপোর্ট থানা কমিটির উপদেষ্টা অন্তর ইসলাম জাবেদ, দক্ষিণ সুরমা থানা কমিটির উপদেষ্টা মো. শাহীন আহমদ, মো. কালাম মিয়া, সভাপতি মো. বিল্লাল, সহ সভাপতি মো. হাসান আহমদ, মো. সালেক মিয়া, সাধারণ সম্পাদক সাগর বিশ্বাস, সাংগঠনি সম্পাদক মো. দবির মিয়া, আম্বরখানা আঞ্চলিক কমিটির সদস্য মো. ওবায়দুল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো. তমজুল হক, মো. কাওসার, হেলাল মিয়া, মো. গফুর মিয়া, জিহাদ আহমদ। এছাড়াও সিলেট জেলা ও মহানগর হোটেল শ্রমিক ইউনিয়ন এবং বিভিন্ন আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন