editor
প্রকাশিত: 4:07 PM, March 16, 2023
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি বলেছেন, ইসলামি শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষার্থীদেরকে বিজ্ঞান চর্চায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, মাদরাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি লাউয়াই ইসলামিয়া আলিম মাদরাসার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন। তাইর অংশ হিসেবে আজকের এই বহুতল একাডেমিক ভবনের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
তিনি বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে লাউয়াই ইসলামিয়া আলিম মাদরাসায় সরকার প্রদত্ত বহুতল একাডেমিক ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাদরাসার গভর্নিং বডির সভাপতি গোলাম হাদী ছয়ফুল এর সভাপতিত্বে ও মাদরাসার অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ এবং উপাধ্যক্ষ মাওলানা ওলিউর রহমানের যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের ২নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. মতিউর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. সাইফুল আলম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য ডা. মিফতাহুল হুসেন সুইট, বিশ^ পর্যটক আলহাজ¦ বুরহান উদ্দিন আহমদ, ভূমিদাতা গোলাম আম্বিয়া, লাউয়াই পঞ্চায়েত কমিটির সভাপতি নিজাম উদ্দিন, হাজী আব্দুস সত্তার, রোটারিয়ান রাসেল মাহবুব, লোকমান হোসেন, শামিবুর রহমান, নজমুল হোসেন খসরু, মুক্তিযোদ্ধা আবু সাঈদ, বিটিভির ইসলামি ভাষ্যকার মাওলানা আনসার আহমদ সিদ্দিকী, গভর্নিং বডির সদস্য মো. আবুল মনসুর, সাজ্জাদুর রহমান, আমীরুল ইসলাম, শিক্ষকদের মধ্যে মাওলানা ওলিউর রহমান, মাওলানা বদরুদ্দিন চৌধূরী আলমাদানী, মাওলানা মোজাহিদুল ইসলাম চৌধূরী, মাওলানা লুৎফুর রহমান চৌধূরী, মো. জিয়াউর রহমান, এখলাছ উদ্দিন পাঠান, সোহেল রানা, আসাদ উল্লাহ, রিপন চন্দ্র দাশ, মুজিবুল হক, আমিনুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার ছাত্র তায়্যিব হাসান রুতবা। ইসলামি সংগীত পরিবেশন করেন তানবির হোসেন নাদিম। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে মাদরাসার শিক্ষার্থী রাহিবা হুর নোভা, আয়েশা আক্তার মাহি, মুয়াজ আহমদ, আব্দুল লতিফ মিয়াদ। প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষ। মানপত্র পাঠ করেন মাদরাসার শিক্ষক আসাদ উল্লাহ। অনুষ্ঠানের শুরুতে একাডেমিক বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন