editor
প্রকাশিত: 4:58 PM, March 16, 2023
জাঁকজমকপূর্ণ পরিবেশে স্কলার্সহোম মেজরটিলা কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল নাঈম অদ্রি ও স্পৃহা দত্তের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কলার্সহোম একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. কবির এইচ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাফিজ মজুমদার ট্রাস্টের যুগ্ম সচিব মো. খাইরুল আলম, স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের সম্মানিত অধ্যক্ষ লে. কর্ণেল মুনীর আহমেদ কাদরী (অব.), স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসের অধ্যক্ষ আক্তারী বেগম।

অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পাসের অধ্যক্ষ প্রাণবন্ধু বিশ্বাস, স্কলার্সহোম পাঠানটুলা ক্যাম্পাসের উপাধ্যক্ষ আব্দুল আজিজ মিয়া ও একাডেমিক হেড-অব-স্কুল জেবুন্নেছা জীবন এবং স্কলার্সহোম মেজরটিলা কলেজের উপাধ্যক্ষ (প্রাথমিক শাখা) জনাব নাহিদা খান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এইচ চৌধুরী নবীন ছাত্রছাত্রীদের দিকনির্দেশনা দেন এবং নিজের জীবনের করুণ ও সফলতার গল্প বলে উজ্জীবিত করেন।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গান, দলীয় ও একক নৃত্য, নাটিকা সহ বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সাংস্কৃতিক তত্ত্বাবধানে ছিলেন জ্যেষ্ঠ প্রভাষক আব্দুল্লাহ আল মামুন এবং জ্যেষ্ঠ প্রভাষক রণজিৎ পুরকায়স্থ। এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন