editor
প্রকাশিত: 10:08 PM, March 18, 2023
আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উলাহ বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হলে ট্রেনিং এর বিকল্প নেই। শিক্ষার্থীদের ভালো মানের শিক্ষা দিতে হলে ভালো শিক্ষক হতে হবে। কারণ একজন শিক্ষকই পারে হাজারো শিক্ষার্থীদের উন্নত শিক্ষা দিতে। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ বিএড কলেজ শিক্ষকদের বিএড কোর্সের প্রশিক্ষণ দিয়ে আসছে। উক্ত কলেজ হতে প্রশিক্ষণ গ্রহণ করে অনেক প্রশিক্ষণার্থী সমাজের সর্বস্তরে নিজেদের দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। শিক্ষার গুনগত মানোন্নয়নে আরো কার্যকরী কৌশল অবলম্বন করছে এই কলেজ।
তিনি শনিবার (১৮ মার্চ) নগরীর উপশহরস্থ বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির সীমান্তিক কমপ্লেক্স কলেজ অডিটোরিয়ামে সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ সিলেট এর ২০২৩ শিক্ষাবর্ষের বিএড প্রশিক্ষণার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ও সীমান্তিকের পরিচালক আব্দুর রউফ তাপাদার এর সভাপতিত্বে বিজ্ঞান বিভাগের প্রভাষক মিতিলা রায় মিষ্টু এবং পদার্থ বিজ্ঞানের প্রভাষক কংকন আচার্য্য এর যৌথ পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর আব্দুল মান্নান খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, কলেজ গভর্নিং বডির সহ-সভাপতি ও সীমান্তিক এর প্রতিষ্ঠাতা সদস্য ও প্রাক্তন চেয়াারম্যান মাজেদ আহমদ, সীমান্তি এর চেয়ারপারসন মোঃ শামীম আহমদ, আল হারামাইন গ্রæপ ও আল আরাফা ইসলামী ব্যাংকের পরিচালক বিশিষ্ট শিল্পতি মোঃ ফজলুর রহমান, সীমান্তিক সিলেটের সাধারণ সম্পাদক গৌতম কুমার, আব্দুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক মোহাম্মদ জয়নাল আবেদীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মাহমুদা ফেরদৌস চৌধুরী, অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল আহাদ ও গীতা পাঠ করেন ইলা মন্ডল। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন