editor
প্রকাশিত: 2:25 PM, March 20, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেটের আরো ৬০৬টি পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের ঘর পেতে যাচ্ছে। ২২ মার্চ ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন চারটি উপজেলাকে ‘ভূমিহীন ও গৃহহীনমুক্ত’ ঘোষণা করা হবে।
জেলা প্রশাসনের কার্যালয় সূত্র জানায়, জেলার ৬০৬টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান করার মাধ্যমে ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা, কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলাকে ‘ভূমিহীন ও গৃহহীনমুক্ত’ হিসেবে ঘোষণা করা হবে। ওই দিন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও আশ্রয়ণ প্রকল্পে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত থেকে গৃহ হস্তান্তর কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
সিলেট জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, ইতোমধ্যে সিলেট জেলার ৫ হাজার ৫৬৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে এ পর্যন্ত ৪ হাজার ১৮৯টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। মোট ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে এই পর্যন্ত মোট ৫ হাজার ৪৫৩টি গৃহ নির্মাণের বরাদ্দ হয়েছে। জেলায় ১ম পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত ৩ হাজার ১৩১টি গৃহ, ২য় পর্যায়ের ১১৫টি এবং ৩য় পর্যায়ের ১ হাজার ১৫৮টি গৃহের মধ্যে ১ হাজার ১২৮টি গৃহের নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। চলতি বছরের জুন মাস নাগাদ জেলার আরো সাতটি উপজেলাকে ‘ভূমিহীন ও গৃহহীনমুক্ত’ ঘোষণার প্রয়াস চলমান রয়েছে।
এতে এই প্রকল্পের আওতায় প্রক্রিয়া সম্পন্ন হলে ২০২৩ সালের শেষ নাগাদ সিলেট জেলাকে সম্পূর্ণ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার ব্যাপারে আশাবাদী জেলা প্রশাসন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন