editor
প্রকাশিত: 5:25 PM, March 20, 2023
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি সিলেট জেলার সভাপতি মো. মামুন আহমদ এর নেতৃত্বে র্যালিটি সকাল ১১টায় নগরীর রাজা গিরিশ চন্দ্র হাই স্কুল থেকে বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. শমশের আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মো. রফিকুল আলম, মো. আব্দুস শহীদ, মো. দিলীপ কুমার তালুকদার, মো. আব্দুল মুনিম, মো. ফয়সল আহমদ, মো. নূরুল ইসলাম, জহুরা বেগম, জনাব মো. আনোয়ার হোসেন, মো. ফারুক ইকবাল, মো. সমশের আলী, আমিনুল ইসলাম, আ ক ম আব্দুজ জাহির, আব্দুর রহমান খোরাসানী, ইয়াহিয়া, জ্যোস্না বেগম, মো. শাবাজ মিয়া, মো. আবুল কামাল জনাব ফরিদ আহমদ শামীম প্রমুখ।
সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জনাব আ ক ম আব্দুজ জাহির এবং গীতা পাঠ করেন জনা অঞ্জনা দেবি নাথ। বক্তারা শিক্ষকবৃন্দকে ৮ম জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত ও ৫% ইনক্রিমেন্ট প্রদান করায় জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সভাপতি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ঘোষণা দিয়ে ইতিহাস সৃষ্টির জন্য জোর দাবি জানান। দাবি পূরণ না হলে বিভাগীয় সমাবেশের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন