editor
প্রকাশিত: 6:36 PM, March 20, 2023
ডিএসএস ডেস্ক :: কুলাউড়া পৌরসভার আয়োজনে ১ম মেধাবৃত্তি পরীক্ষা ২০২২ এর বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মার্চ) দুপুরে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক মো. মুহিবুর রহমান। বক্তব্যে তিনি বলেন, আজকের মেধাবীরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে। তাই তাদেরকে সুন্দর সমাজ প্রতিষ্ঠায় যোগ্য করে গড়ে তোলার দায়িত্ব আমাদের।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখায়ের হোসেন ভুঁইয়া, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. এমদাদুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গৌরা দে।
স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল। অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, কাউন্সিলর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন