editor
প্রকাশিত: 2:58 PM, March 21, 2023

ফেঞ্চুগঞ্জ সমিতি সিলেট এর সাধারণ সভা সম্পন্ন; নয়া সভাপতি জমির ও সম্পাদক কামরুল
ফেঞ্চুগঞ্জ সমিতি সিলেট এর সাধারণ সভা সম্পন্ন; নয়া সভাপতি এডভোকেট মো. জমির ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. কামরুল
ফেঞ্চুগঞ্জ সমিতি সিলেট এর সাধারণ সভা সম্পন্ন হয়েছে। সোমবার (২০ মার্চ) রাতে নগরীর গার্ডেন ইন হোটেলের হলরুমে এ সভা সম্পন্ন হয়।
সভায় সর্বসম্মতিক্রমে জেষ্ঠ্য আইনজীবী এডভোকেট মো. জমিরুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও সিলেট মহানগর দায়রা জজ আদালতের এপিপি এডভোকেট মো. কামরুল
হাসানকে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদী একটি কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির অন্যান্যরা হলেন- জেষ্ঠ্য সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক বদরুল আলম বুলবুল।
কমিটি গঠনপূর্ব সভায় সভাপতিত্ব করেন সমিতি’র সভাপতি এডভোকেট জমিরুল ইসলাম চৌধুরী।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মো. কামরুল হাসানের সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন ব্যবসায়ী এহতেশামুল হক চৌধুরী, রাজনীতিবিদ এ আর সেলিম, দৈনিক পুন্যভূমির সম্পাদক মন্ডলীর সভাপতি ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট আব্দুল জলিল খোকন, ডা. বিশ্ব ভূষণ পাল, ময়নুল ইসলাম, ইকবাল হোসেন চৌধুরী ইকু, সৈয়দ শামীম আহমদ, আবুল কালাম আজাদ খান, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ জুয়েল, রাজনীতিবিদ আব্দুল আহাদ খান জামাল।
সভায় সংগঠনটির গঠনতন্ত্র নিয়ে আলোচনা করেন মো. নিজাম উদ্দিন।
সভায় অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জমিরুল ইসলাম বাবলু, সালাউদ্দিন পারভেজ, আমিরুল আলম কবির, জাকির হোসাইন, আব্দুর রব মাস্টার, মোসলেহ উদ্দিন আহমদ, তাহসান আহমদ সুনাম, আব্দুল কাদির রেখন, ওয়াহিদুল ইসলাম তফাদার প্রমুখ।
উল্লেখ্য, পূর্ণাঙ্গ কমিটি আলোচনা সাপেক্ষে গঠিত হবে এবং তা প্রেস রিলিজ আকারে প্রকাশিত হবে বলে সংগঠনটির সভাপতি এডভোকেট মো. জমিরুল ইসলাম চৌধুরী নিশ্চিত করেছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক