editor
প্রকাশিত: 4:26 PM, March 21, 2023
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার (২০ মার্চ) সকালে টুকের বাজার হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ এর সভাপতিত্বে ও ফটোসাংবদিক নুরুল ইসলাম এর পরিচালায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রদর্শনীর প্রদান পৃষ্ঠপোষক ও প্রধান অতিথি বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র ফটোসাংবাদিক আতাউর রহমান আতা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবী ফাতেমা বেগম, সহকারী প্রধান শিক্ষক আব্দুস শুকুর, সহকারী সিনিয়র শিক্ষক এ.কে.এম বদরুল হুদা, তৃপ্তি শোভা নাথ, আব্দুর রহমান খোরাসানী, মরিয়ম জেসমিন, রীপা চক্রবর্তী, সহাকারী শিক্ষক রোহিতাশ্ব তালুকদার, নিলুফা আহমেদ ইয়াসমিন, মোহাম্মদ জাকারিয়া, রাসেন্দ্র নারায়ণ তালুকদার, এহসানুল হক, আল্পনা রানী তালুকদার, সুজন চন্দ্র দে, সোহরাব হোসেন, মুহাম্মদ খলিলুর রহমান, হাবীবুর রহমান, সুজন আহমদ, জয়তুন নেছা, শামীম আহমদ, আব্দুল্লাহ আল নোমান, হানিফ মো. জামিল, জাবেদ আহমদ, নজরুল ইসলাম, তানভীর আহমদ, ভোরের কাগজের ফটো সাংবাদিক সোহেল আহমদ, দৈনিক জৈন্তা বার্তার ফটো সাংবাদিক মো. ফুল মিয়া, জিন্দাবাজার মুক্তিযোদ্ধা শাখা ৭০৭ এর সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, অল টাইম ডট কম এর নাজির হোসেন, মুস্তাক আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া আহমদ বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরতে হবে। সিনিয়র ফটো সাংবাদিক আতাউর রহমান আতা এ কাজ করে যাচ্ছেন। এটা তার ১৩ তম প্রদর্শনী। প্রদর্শনীতে সিলেটের স্বাধীনতার সংগ্রামের আলোকচিত্র স্থান পেয়েছে। দিনব্যাপী এই প্রদর্শনীতে শিক্ষার্থীরা গভীর আগ্রহে প্রদর্শনী উপভোগ করেছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন