editor
প্রকাশিত: 9:33 PM, March 22, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বের মতো নেতৃত্ব বিশ্বে আর কোন দেশে ছিল না। তিনি আমাদের উপহার দিয়েছেন একটি সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্র। বঙ্গবন্ধুর হত্যার পর অনেকটা পিছিয়ে গিয়েছিল বাংলাদেশ। এখন আবার মুক্তিযুদ্ধের ধারায় দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। দেশ আরও এগিয়ে যেত, যদি দূর্ণীতিবাজরা দূর্ণীতি করতো না।
তিনি আরও বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। আপনারা গর্ব করে বলতে পারবেন আমি এক টাকার দূর্ণীতির সাথেও জড়িত না। তবে আমি বিশ্বনাথে যেসব রাস্তা সংস্কার করতে পারিনি তার ব্যর্থতা কেবল আমার।
তিনি বুধবার (২২ মার্চ) দুপুরে সিলেটের বিশ্বনাথে ৪ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে ‘খাজাঞ্চী একাডেমী এন্ড উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী মিজানুর রহমান।স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আরাফাত হোসেন।
খাজাঞ্চী একাডেমী এন্ড উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ (৩য় পর্যায়) দূর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকৌশলী শফিউল আলম সাকিব, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম চৌধুরী সুমন, কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সদস্য কবির আহমদ কুব্বার, যুক্তরাজ্য প্রবাসী মাহবুব মিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য এএইচএম ফিরোজ আলী, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বাছিত রফি, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু।
প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য মোস্তাক আহমদ মোস্তাফা ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা সুমি বেগম, শিক্ষার্থী তানভীর আহমদ।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন