editor
প্রকাশিত: 12:22 PM, March 23, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেটের তৃণমূল পর্যায়ের মানুষদের নিয়ে কাজ করা সিলেট বিভাগের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন সেভ সিলেট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সিলেট সিটি করপোরেশনের আগামী নির্বাচনে মেয়র পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরী।
বুধবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টায় সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সভায় অংশগ্রহণ করেন সেভ সিলেটের সিলেট মহানগর শাখার ৪২টি ওয়ার্ডের কো অর্ডিনেটরসহ অন্যান্য দায়িত্বশীলরা।
মতবিনিময়কালে সেভ সিলেট নেতৃবৃন্দ সিলেটের তৃণমূল পর্যায়ের মানুষের কল্যাণে ১০টি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন, যা বাস্তবায়ন করলে সিলেট বিভাগের অসহায় মানুষের মৌলিক সমস্যাগুলো সমাধানের পাশাপাশি অসহায় মানুষের জীবন মান আরও কয়েক ধাপ উন্নত হবে।
আনোয়ারুজ্জামান চৌধুরী গভীর মনোযোগ সহকারে তাদের বক্তব্য ও প্রস্তাবনাগুলো শুনেছেন এবং তিনি সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলে সবগুলো প্রস্তাবনাই বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন