editor
প্রকাশিত: 8:29 PM, March 25, 2023
সিলেট নগরীর অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে দুই টাকায় ইফতার তুলে দিলো দি হেল্পিং উইং নামের সংগঠন। শনিবার (২৫ মার্চ) নগরীর শামীমাবাদ এলাকায় প্রায় ৫ শতাধিক অসহায় ও বঞ্চিতদের মাঝে এই ইফতার সামগ্রী তুলে দেন অতিথি সহ সংগঠনের সদস্যবৃন্দ।
দি হেল্পিং উইং এর সভাপতি নাদের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাফিস শামস তিয়াস এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলার প্রধান সরকারি কৌশুলী (জিপি) এডভোকেট মো: রাজ উদ্দিন বলেন, পবিত্র মাহে রমজানের তাৎপর্য, গুরুত্ব বজায় রেখে আমাদের সকলকে কাজ করতে হবে। মানুষের কল্যাণে যদি আমরা এগিয়ে আসি তাহলে এই দুনিয়া থেকে মানুষের অভাব কমে যাবে। প্রত্যেকটা মানুষের সুখ-দুঃখে আমাদের এগিয়ে আসা উচিত। তাই মানুষের কল্যাণে দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, ২০১৯ সাল থেকে দি হেল্পিং উইং অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। রমজানের শুরু থেকেই তারা অসহায় রোজাদারদের মাঝে দুই টাকা মূল্য নিয়ে ইফতার বিতরণ করেন। যা একটি মহতি উদ্যোগ হিসেবে বিবেচিত। তিনি এ সংগঠনের ন্যায় সমাজের সকল বিত্তশালীদের এসব অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য এগিয়ে আসার আহবান জানান।
ইফতার বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল, সিলেট চেম্বার অফ কমার্সের পরিচালক হুমায়ুন আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রবিউল হাসান চৌধুরী, শাহ আলী। এছাড়াও দি হেল্পিং উইং এর অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন