editor
প্রকাশিত: 4:09 PM, March 26, 2023
সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাগীব রাবেয়া মেডিকেল কলেজের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, দেশের আর্থ-সামাজিক-অর্থনৈতিক মানোন্নয়নে প্রবাসীদের অপরিসীম ভূমিকা রয়েছে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে এখন পর্যন্ত প্রবাসীরা দেশের ক্রান্তিকালে ভূমিকা পালন করে আসছেন। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। প্রবাসীদের কল্যাণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, প্রবাসীদের অবদানের মূল ক্ষেত্রগুলো হচ্ছে বিনিয়োগ, নেটওয়ার্কিং এবং অর্জিত জ্ঞান বিনিময়। সেক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি, কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরোসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ প্রবাসীদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে।
তিনি রবিবার (২৬ মার্চ) দুপুর ১টায় নগরীর নয়াসড়কস্থ দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের সানাবিল ফাউন্ডেশন এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
লায়ন কাজী আব্দুল মুকিত সুমন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল তাহিয়া সিদ্দিকা, জিন্দাবাজার মুক্তিযোদ্ধা গলির বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল হক রেজু প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন