editor
প্রকাশিত: 11:15 AM, March 27, 2023
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, স্বাধীনতা শত সহস্র ত্যাগের বিনিময়ে পাওয়া অমূল্য ধন। রক্ত ত্যাগের পথে হেঁটে যে বাংলাদেশের পদযাত্রা, তা বৃথা যাওয়ার নয়, বাঙালি জাতি তার কাংখিত লক্ষ্যে পৌঁছুক, এই আমাদের একান্ত কামনা। আর স্বাধীনতা দিবসে প্রেরণা লক্ষ্য হোক, সমৃদ্ধ ও কাংখিত সোনার বাংলাদেশ। তিনি মুক্তিযুদ্ধের মহান সংগঠক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে সকল শহিদ ও সভ্রম হারানো মা বোন এবং বীর সেনানীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তিনি (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজের উদ্যোগে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজ অডিটোরিয়ামে সকাল ১১টায় জাতীয় সংগীত পরিবেশন ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদের সঞ্চালনায় শুরু হয় আলোচনা অনুষ্ঠান। এতে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখার ইনচার্জ প্রভাষক রাজন সরকার।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জীববিজ্ঞান বিভাগের প্রভাষক জাহাঙ্গীর হোসেন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন একাদশ শ্রেণির শিক্ষার্থী আবু বকর সিদ্দিক ইকবাল, জারিন ইয়াসমিন এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী প্রত্যয় রায় চৌধুরী। পরে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি। এতে উপস্থিত ছিলেন শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন