editor

প্রকাশিত: 2:36 PM, March 28, 2023

সিলেটে একদিনে দুইজনের আত্মহত্যা

সিলেটে একদিনে দুইজনের আত্মহত্যা

ডিএসএস ডেস্ক :: সিলেটে একদিনে এক যুবক ও এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ মার্চ) সিলেট মহানগরে একজন ও অপরজন জেলার গোয়াইনঘাটে আত্মহত্যা করেছেন।

আত্মহননকারী যুবকের জামার পকেটে পাওয়া যায় একটি চিরকুট। এতে লেখা ছিলো বুকভরা অনেক অভিমানী কথা। কাউকে দোষারোপ না করে নিজেকেই অপরাধী বানিয়ে পৃথিবী থেকে চিরবিদায় নেওয়া সেই যুবকের আত্মহত্যার কারণ খুঁজছে পুলিশ।

অপরদিকে সংশ্লিষ্ট সূত্র বলছে- তরুণীর আত্মহত্যার কারণ প্রেমঘটিত। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত বলতে পারছে না পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

জানা যায়, সোমবার শেষ বিকেলে সিলেট মহানগরের ভাতালিয়ায় শাহীন আহম্মদ (৩৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে কোতোয়ালি থানাধীন লামাবাজার ফাঁড়ির পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

শাহীন ভাতালিয়ার ৫০ নং বাসার মৃত হিরণ মিয়ার ছেলে। লাশ উদ্ধারের সময় জামার পকেটে একটি চিরকুট পায় পুলিশ। এতে লেখা ছিলো- ‘আমি শাহীন আহমদ। নিজ ইচ্ছায় কাহার উপর রাগ বা গোস্বা করিয়া আত্মহত্যা করিনাই। আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়। পুলিশ প্রশাসনও কোনো কিছু তদন্ত করা লাগবে না। যদি পারা যায় পোস্ট মর্টেম ছাড়া আমাকে আমার মায়ের কবরের পাশে দাফন করা হয় যেন। ইতি সবার অবাধ্য শাহীন আহমদ।’

চিরকুটটিতে আরও লেখা- ‘অনেক কষ্ট দিয়েছি আমার মায়ের সমান খালাকে। খালা মাফ করে দিও আমাকে। খালার কাছে আমি অনেক ঋণি।’

লাশ উদ্ধারের পর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ইফতারের কিছুক্ষণ আগে পরিবারের লোকজন শাহীনের দেহ ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ওসি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। এছাড়াও চিরকুটের লেখা শাহীনের কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনার আগে সোমবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে রোজিনা আক্তার রিমা নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এই তরুণী।

রিমা উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ছৈলাখেল নবম খণ্ড গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রহিমের মেয়ে ও ইমরান আহমদ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল ১০টার দিকে পরিবারের লোকজনের অগোচরে নিজের বসতঘরের ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রিমা। তার দেহ ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দিলে গোয়াইনঘাট থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে রিমা আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. নজরুল বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত সঠিকভাবে বলা যাবে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন