editor
প্রকাশিত: 4:55 PM, March 31, 2023
হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন (এইচআরএমও) সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আরিফুর রহমান এর বড় ফুফা মাওলানা বুরহান উদ্দীন শিকদার (শ্রীরামপুরের গুরা পীর ছাহেব) এর ইন্তেকালে হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন (এইচআরএমও) সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার (৩১ মার্চ) এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন (এইচআরএমও) সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বলেন, আমরা হারিয়েছি আমাদের অভিভাবককে। যিনি আমাদের ইসলামিক শিক্ষার পাশাপাশি মানবিক, নৈতিক, পারিবারিক, সামাজিক মূল্যবোধের উপর সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বিভিন্ন বিষয়ের উপর দিক নির্দেশনা দিতেন এবং এতিম ও অনাথ অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করার জন্য উৎসাহ প্রদান করতেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জান্নাতের উচ্চ স্থানে অধিষ্ঠিত করুন।
মাওলানা বুরহান উদ্দীন শিকদার বুধবার (২৯ মার্চ) ভোর ৬টায় উনার নিজ গ্রামের বাড়ি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা কুচাই ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের শিকদার বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের ৩ মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য মুরিদিন ও মুহিব্বিন অসংখ্য আত্নীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ঐদিন বাদ আসর সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার শ্রীরামপুর বাজারস্থ জামেয়া ইসলামিয়া বরায়া শ্রীরামপুর মাদ্রাসা মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় দেশ বরেণ্য আলেমে দ্বীন মুফাসসিরিন ও মুরিদিন ও মুহিব্বিন, মরহুমের আত্মীয়-স্বজনসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
জানাযার সময় মরহুমের কনিষ্ঠ নাতি তালামিজে ইসলাম কূচাই ইউনিয়নের সভাপতি মোঃ মিছবা উদ্দিন ও হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন সিলেট বিভাগের সভাপতি মোঃ আরিফুর রহমান মরহুমের পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদায়ী আত্মার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
মরহুম মাওলানা বুরহান উদ্দীন শিকদার সংক্ষিপ্ত জীবনী: খান্দানে রাসুল, হযরত শাহজালাল রহ: এর ভাগনা শাহ তৈয়ব ছয়লানি রহ: এর উত্তরসূরী শাহ সুফি, অলিকুল শিরোমনি, উস্তাযুল উলামা, উস্তাযুল আসাতিযা, মৌলভী বুরহান উদ্দিন সিকদার (শ্রীরামপুরী গুরাপীর সাহেব) ছিলেন শামছুল উলামা আল্লামা ফুলতলি (র) এর অন্যতম খলিফা। ১৯৩১ সালে সিলেট জেলার একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ফুলতলি (র) এর কাছ থেকে ইলমে তাসাউফ ও ইলমে ক্বেরাতের সনদ গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ফুলতলি (র) এর খেলাফত প্রাপ্ত হোন। তিনি তালিম ও তরবিয়ত ও খানকা মাহফিলের মাধ্যমে দ্বীন প্রচারে অবদান রাখেন। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন