editor
প্রকাশিত: 2:51 PM, April 1, 2023

পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্লিন সিটি সামাজিক সংগঠের উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে ৪ টেখায় ইফতার বিতরণ করছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু সহ সংগঠনের নেতৃবৃন্দ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্লিন সিটি সামাজিক সংগঠের উদ্যোগে নগরীর রিকাবীবাজার পয়েন্টে অসহায় দরিদ্র দুই শতাধিক মানুষের মাঝে ৪ টেখায় ইফতার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) বাদ আছর রিকাবী বাজার পয়েন্টে ক্লিন সিটি সামাজিক সংগঠের সভাপতি নাজিব আহমদ এর পরিচালনায় ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু।
ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, ক্লিন সিটি সামাজিক সংগঠন সবময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছে। তারই ধারাবাহিকতা এবছর ৪ টেখায় ইফতার বিতরণের আয়োজন করেছে।
বক্তারা আরো বলেন, মানুষের প্রতি মানুষের মমতা আর ভালবাসার চেয়ে পৃথিবীতে বড় কোন সম্পর্ক নেই। সাম্য আর ভ্রাতৃত্বের সুমহান বার্তা নিয়ে হাজির হওয়া মাহে রমজানে এই শহরের বুকে আমরাও একে দিতে চাই ভ্রাতৃত্ব আর মমতার নতুন মেলবন্ধন। বয়স্ক রিকসা, টেলাগাড়ি, ভ্যানগাড়ি চালক, প্রতিবন্ধী, অতিশয় বৃদ্ধ, পথচারী মানুষের মাঝে এই ৪ টেখায় ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। ক্লিন সিটি একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই স্বেচ্ছাসেবী সংগঠনটি সিলেট শহরে পরিচ্ছন্নতা, সেবামূলক ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জয়ন্ত কুমার দাস, পরিকল্পনা ও বাস্তবায়ন সম্পাদক রুহুল আমিন রুহেল, অর্থ সম্পাদক হাফিজুর রহমান পাবেল, সুয়েব নেওয়াজ, আব্দুল লতিফ, মো. রাসেল আহমদ, জানহান, তারেক রহমান, রুবেল আহমদ, জোবের আহমদ, মাহদিন বৈশাখ, কায়কোবাদ, তোফায়েল, রুম্মান, রিফাতুল গনি, ইসতিয়াক, দেলোয়ার, মিসবাহ, রেজওয়ান আহমদ, জালাল জয় প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন