editor
প্রকাশিত: 11:35 AM, April 2, 2023
হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সিলেটের উদ্যোগে ইসলামিক আলোচনা, প্রশ্নোত্তর ও ইফতার মাহফিল গতকাল ১ এপ্রিল শনিবার বিকালে নগরী মির্জাজাঙ্গালস্থ একটি অভিজাত হোটেলের হল রুমে অনুষ্ঠিত হয়।
হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের প্রধান উপদেষ্টা, প্রবীন ব্যবসায়ী মোঃ রফিক হক এর সভাপতিত্বে আলোচনা সভায় ইসলামিক আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকার ধানমন্ডিস্থ সোবহানবাগ জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের খতিব এবং এটিএন বাংলার ইসলামিক প্রোগ্রামের আলোচক ও ভাইস প্রেসিডেন্ট শায়েখ শাহ ওয়ালী উল্লাহ।
হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিনিয়র সহ সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না ও আব্দুল হাদি পাবেল, সমিতির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী আকিক, আব্দুল কাইয়ুম। বক্তব্য রাখেন হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আহমদ আফজল সিরাজ পাভেল, ব্যবসায়ী আব্দুল খালিক খান রহিম, শাহেদ বকস, শরিফ আহমদ, জাকারিয়া আহমদ, জাবেদ আহমদ, শিমুল হামিদ, শামীম খান, আজিজুল মকসুদ তালহা, আক্তার হোসেন, আব্দুল আউয়াল জসিম, এনায়েত মৌলা রাজু, হাজী মোঃ ফখর উদ্দীন, নুর উদ্দিন, শাহীন আহমদ শাহীন, বেলাল আহমদ, আব্দুল মালিক মিলাদ, শহিদুল ইসলাম, আব্দুল কাইয়ুম প্রমুখ।
আলোচনা শেষে উপস্থিত ব্যক্তিবর্গের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আলোচক শায়েখ শাহ ওয়ালী উল্লাহ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ এনামুল হক। দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন সিলেট কালেক্টরেট জামে মসাজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শাহ আলম।
আলোচকের বক্তব্যে শায়েখ শাহ ওয়ালী উল্লাহ বলেন, সৎ ও সত্যবাদী ব্যবসায়ীগণ নবী করিম হযরত মুহাম্মদ (সাঃ) এর সঙ্গী হবেন। নবীজি (সাঃ) এর সঙ্গী হতে হলে অবশ্যই নিষ্ঠাবান, আদর্শবান ও আল্লাহ প্রেমিক হতে হবে। পবিত্র মাহে রমজানের রোজার প্রতিদান মহান আল্লাহ তায়ালা নিজেই দান করবেন। সেই প্রতিদান পেতে হলে ঈমানের সাথে সঠিকভাবে সবাইকে নামাজ-রোজা সহ ইসলামিক আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, রাসূল সাঃ জীবনের শুরুতে ব্যবসায়ী ছিলেন। সেই থেকে মুসলিম ব্যবসায়ীদের সম্মান ছিলো এখনো আছে। সেই সম্মানকে ধরে রেখে নিষ্ঠা ও সততার সাথে ব্যবসা পরিচালনা করলে প্রতিষ্ঠানের উন্নতির পাশাপাশি সফলতা লাভ করা সম্ভব। তিনি রমজানের পবিত্রতা রক্ষা করে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করার আহবান জানান।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন