editor
প্রকাশিত: 11:43 AM, April 2, 2023
আল কোরআন শিক্ষা পরিষদ সিলেট বাংলাদেশ পরিচালিত আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের প্রধান ক্বিরাত প্রশিক্ষণ কেন্দ্রে “কোরআন শিক্ষার তাৎপর্য বিষয়ক” আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল ১ এপ্রিল শনিবার দুপুরে নগরীর দরগা মহল্লাস্থ কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মুফতি মোঃ কমর উদ্দিন কামু।
আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের পরিচালক শায়খুল কোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মাওলানা মুফতি ক্বারী আবুল কালাম জাকারিয়া তোয়াকুলী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন প্রিন্সিপাল ফরিদ আহমদ। বক্তব্য রাখেন মাওলানা সালমান আহমদ, ক্বারী আবিদুর রহমান সিকদার।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন যথাক্রমে হাফিজ সায়েম আহমদ সাদি, সাদমান সাকিব নাবিল ও আরাফাত হোসেন। অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহাগ্রন্থ আল কুরআন শিক্ষা অর্জন করার বিকল্প নেই। তাই প্রত্যেক মুসলিম নর-নারীদেরকে কুরআন শিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত জীবন গড়তে হবে। জীবনে চলার পথে যেমন শিক্ষা অর্জন করা প্রয়োজন তেমনি ভাবে ধর্ম জ্ঞান অর্জনও অবশ্যই করতে হবে। বক্তারা বলেন, কুরআনে রয়েছে দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তি। তাই কুরআন শিক্ষায় বেশি গুরুত্ব দিয়ে ছেলেমেয়েদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলতে অভিভাবকদের ভূমিকা রাখতে হবে।
বক্তারা বলেন, আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রে বিশুদ্ধ কুরআন, নামাজ, মাসআলা মাসাঈল, মাসনুন দোয়া শিক্ষা, কর্মজীবী ও বয়স্ক ব্যক্তিদের কুরআন শিক্ষা দেয়া হচ্ছে, যা প্রসংশনীয়। বক্তারা পরকালের মুক্তি লাভের জন্য সবাইকে কুরআন শিক্ষা গ্রহণের আহবান জানান।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন