editor
প্রকাশিত: 11:50 AM, April 3, 2023
যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে মেয়র পদে মনোনীয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার মাধ্যমে বান্দা সংযমের প্রশিক্ষণ নেয়। আর এটা সম্ভব হয় একে অন্যের প্রতি সহমর্মিতার চর্চার মাধ্যমে। তাই আমাদের মাহে রমজানে আত্মশুদ্ধির মাধ্যমে সহমর্মিতা ও ভ্রাতৃবোধের শিক্ষা নিয়ে আমরা সামনের জীবন পরিচালনা করতে হবে। রমজান মাসের সহমর্মিতার এই শুভ শিক্ষা ও প্রশিক্ষণ আমরা যদি বছরব্যাপী অনুশীলন করি, তবেই মানব সমাজে আর দেখা যাবে না কোনো রকম অসাম্য ও শ্রেণিবৈষম্য।
তিনি রোববার (২ এপ্রিল) সিলেট নগরীর পাঠানটুলার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে সৈয়দপুর যুব পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন।
সৈয়দপুর যুব পরিষদের সভাপতি মোহাদ্দিস আহমদের সভাপতিত্বে ও আমিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কমার্স ব্যাংকের সাবেক পরিচালক ও বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান ফজলুর রহমান, অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ, সিলেট ল’ কলেজের অধ্যক্ষ এডভোকেট সৈয়দ মহসিন আহমেদ, এডভোকেট সৈয়দ শামীম আহমদ, সৈয়দ ফজলুর রহমান, জেলা পরিষদের সদস্য মাওলানা মোছাদ্দিক আহমদ, মির্জা আবুল বরাজ, সৈয়দ শফিকুল ইসলাম, মিজান কোরেশী প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন