editor

প্রকাশিত: 9:28 PM, April 3, 2023

সাউথ এশিয়া গোল্ডেন পীস এ্যাওয়ার্ডে’ ভূষিত অধ্যক্ষ মো. ফয়জুল হক

সাউথ এশিয়া গোল্ডেন পীস এ্যাওয়ার্ডে’ ভূষিত অধ্যক্ষ মো. ফয়জুল হক

সাউথ এশিয়া কালচারাল কাউন্সিলের উদ্যোগে প্রবর্তিত ‘সাউথ এশিয়া গোল্ডেন পীস এ্যাওয়ার্ড – ২০২৩ এ ভূষিত স্কলার্সহোম মেজরটিলা কলেজ, সিলেটের অধ্যক্ষ জনাব মো. ফয়জুল হক।

শিক্ষা বিস্তার ও মানব কল্যাণে অবদানের জন্য জুড়ি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মনোনীত হয়েছেন অধ্যক্ষ জনাব ফয়জুল হক।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ জনাব হক বলেন, “আমি অত্যন্ত আনন্দিত এবং আমি এ-ও স্বীকার করছি পুরস্কার কাজের ক্ষেত্র ও দায়িত্ব অনেকগুন বেড়ে যায়। আমি মহান আল্লাহ তায়ালা ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর সবার কাছে দোয়া চাইছি, আমি যেন দেশ ও জাতির কল্যাণে আমার সবটুকু দিয়ে কাজ করে যেতে পারি।” তিনি বলেন,অর্জিত এওয়ার্ড আমি আমার বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষার্থীর প্রতি উৎসর্গ করতে চাই।

এ উপলক্ষে আগামী মঙ্গলবার, ০৪ এপ্রিল তারিখে ঢাকার হোটেল এশিয়া এন্ড রিসোর্টসে আনুষ্ঠানিকভাবে ‘গুণীজন সম্মাননা প্রদান এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিচারপতি এস. এম. মজিবুর রহমান, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, সাবেক উপাচার্য, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ড. মুহম্মদ জকরিয়া, সাবেক ভারপ্রাপ্ত সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন, কর্ণেল (অব.) আশরাফ আল-দীন, রাষ্ট্রচিন্তক, নিরাপত্তা বিশ্লেষক ও শিক্ষাবিদ, পীরজাদা শহিদুল হারুন, অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয় ও কবি নুরুল ইসলাম বিপিএম, এডিশনাল এসপি ও ডেপুটি ডিরেক্টর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালসহ অন্যান্য অতিথিবৃন্দ। এতে সভাপতিত্ব করবেন, মুহাম্মদ আতাউল্লাহ খান, চেয়ারম্যান, সাউথ এশিয়া কালচারাল কাউন্সিল।

ইতোপূর্বে অধ্যক্ষ জনাব মো.ফয়জুল হক পাহাড়িকা সাহিত্য সভা, দার্জিলিং, পশ্চিম বংগ কর্তৃক ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পিস এওয়ার্ড-২০২৩ এ ভূষিত হয়েছেন এবং ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণে এডুকেশন ওয়ার্ড ফোরামের ‘এশিয়ান এডুকেশন সামিটে’ অংশ নিয়েছেন। অধ্যক্ষ জনাব হক ১৯৯১ সাল থেকে শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্টার সাথে অর্পিত দ্বায়িত্ব পালন করে আসছেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন