editor
প্রকাশিত: 2:39 PM, April 5, 2023
নিউজ ডেস্ক : আজ সকাল থেকেই জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না। সারাদিন অনেক মানুষ উনার বাসায় এসেছেন দেখা করেছেন। সবাইকে বিদেয় দিতে দিতে আসরের সময় হয়ে গেলে আমরা যারা ভাইয়ের সাথে ছিলাম কিছুটা চিন্তায় পড়ে যাই সিলেটের তিনপ্রান্তে ইফতার বিতরণ করে সোবহানীঘাট এলাকায় শ্রমজীবী মানুষদের সাথে ইফতার করতে হবে, এই সময়ে এবং এই শারীরিক অবস্থায় কী সম্ভব?
জনতার নেতা বলে কথা শরীর যতোই খারাপ হোক আসরের নামাজ বাসায় পড়েই সবাইকে নিয়ে বের হলেন, বর্তমান মেয়র মহোদয়ের উন্নয়ন কর্মকান্ডের (!) কারণে রাস্তায় রাস্তায় ভয়াবহ যানজট ঠেলে ৩৯ নাম্বার ওয়ার্ডে মহানগর ছাত্রলীগ সেক্রেটারী নাঈমের উদ্যোগে ইফতার বিতরণ করেন, উপস্থিত মিডিয়া কর্মীদের সাথে কথা বলেন।
সেখান থেকে আবার উল্টোদিক হয়ে যানজট ঠেলে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন এপেক্স বাংলাদেশের উদ্যোগে ছিন্নমূল মানুষদের মধ্যে ইফতার বিতরণে। সেখানেও উপস্থিত থাকা মিডিয়া কর্মীদের সাথে কথা বলেন।
ইফতারের সময়ও সন্নিকটে, যানজটও তীব্র, সোবহানীঘাটের আয়োজক ভাইয়েরাও ফোন দিচ্ছেন, হাতে সময়ও নেই! ভাই সবাইকে নিয়ে দ্রুত গাড়িতে উঠে বললেন ইনশাআল্লাহ ঠিক সময়েই ইফতারে গিয়ে পৌঁছাবো।
সঠিক সময়ে ইফতার আয়োজনের জায়গায় গিয়ে সবাইকে সুন্দর ভাবে সারি বদ্ধভাবে ইফতার সামনে নিয়ে মাঠে বসে থাকতে দেখে মনটাই ভালো হয়ে গেলো, চারদিকে পড়ন্ত বিকেলের আলোয় একটি মনোরোম পবিত্র আবহের সৃষ্টি হয়েছিল!
আনোয়ার ভাই সবার উদ্দেশ্যে কিছু কথা বললেন, এমন সুন্দর আয়োজনের জন্যে আয়োজকদের ধন্যবাদ জানালেন। আয়োজকরা মঞ্চে চেয়ার-টেবিলে ইফতার সাজিয়ে রাখলেন অতিথিদের জন্যে, মাগরিবের আজান একেবারেই সন্নিকটে, সবাইকে ইফতারের জন্যে বসার অনুরোধ করা হলো।
এমন সময় আনোয়ার ভাই মঞ্চে উপস্থিত শুয়েব ভাই ( সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার), বাকের ভাই ( ১৫ নং ওয়ার্ড এর সম্মানিত কাউন্সিলর), মতিন ভাই ( আনোয়ার ভাইয়ের স্কুল জীবন থেকে বন্ধু) , মঞ্জু ভাই (আয়োজক) দের বললেন সবার সাথে মাটিতে বসেই ইফতার করবেন!
সাথে সাথে সবাই ছোটাছুটি করে টেবিলের ইফতার মাটিতে নিয়ে সেখানে জায়গা করে সবার সাথে আনোয়ার ভাই সহ অতিথিবৃন্দদের বসান।
মোনাজাত হয়, মসজিদে আজান হয়, জনতার আনোয়ারুজ্জামান জনতাকে সাথে নিয়ে ইফতার করেন!
মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন আমাদের ইফতার কবুল করুন।
সিলেট সিটি কর্পোরেশনের জন্যে মাননীয় নেত্রী এমন মাটির মানুষকেই নির্বাচিত করেছেন যিনি অসুস্থ হোন কিংবা যেই পরিবেশেই থাকুন কিন্তু সর্বদা তাঁর জনগণের পাশেই থাকবেন!
লেখক : শহীদ চৌধুরী
সাবেক সহ সম্পাদক
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন