editor

প্রকাশিত: 12:42 PM, April 6, 2023

ম্যাকার্থি-সাই বৈঠকের পর চীনের সামরিক মহড়া শুরু

ম্যাকার্থি-সাই বৈঠকের পর চীনের সামরিক মহড়া শুরু

ডিএসএস ডেস্ক :: তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এখন যুক্তরাষ্ট্র সফর করছেন। স্থানীয় সময় বুধবার (৫ এপ্রিল) মার্কিন হাউস স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেন তিনি। আর এই বৈঠকের পরই সামরিক মহড়া শুরু করেছে চীন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ​​ইং-ওয়েন এবং মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার কেভিন ম্যাকার্থির মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠকের প্রতিক্রিয়ায় চীন সামরিক মহড়া শুরু করেছে। ক্যালিফোর্নিয়ার রোন্যাল্ড রেগন প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিবিসি বলছে, ম্যাকার্থির সঙ্গে বৈঠকে সাই যুক্তরাষ্ট্র-তাইওয়ানের ‘দৃঢ় এবং অনন্য অংশীদারিত্বকে’ স্বাগত জানান। অন্যদিকে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রাখতে হবে বলে জানান ম্যাকার্থি।

অবশ্য তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের এই দুই নেতা যখন রোন্যাল্ড রেগন প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি ভবনে আলোচনার জন্য ঢুকছেন, তখন সেখান দিয়ে একটা ছোট বিমান উড়ে যাচ্ছিল। আর সেটাতে ঝুলছিল একটা ব্যানার। তাতে লেখা ছিল ‘চীন একটাই। তাইওয়ান চীনের অংশ’।

বৈঠকের পর সাই খুব বড় বিবৃতি দেননি। তিনি বলেন, তাইওয়ান এখন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময়ে যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকায় তিনি কৃতজ্ঞ।

সাইয়ের যুক্তরাষ্ট্র সফরের এই সময়টাও বেশ গুরুত্বপূর্ণ। কারণ তাইওয়ান নিয়ে চীন সম্প্রতি তাদের তৎপরতা বাড়িয়েছে। এই পরিস্থিতিতে এই সফর যথেষ্ট তৎপর্যপূর্ণ। এর আগেও সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করার পর তাইওয়ান-বিতর্ক তুঙ্গে উঠেছিল।

গত বছরের আগস্টে পেলেসির সেই সফরের পরপরই তাইওয়ানের চারপাশ ঘিরে সামরিক মহড়া শুরু করেছিল চীন।

এদিকে এই বৈঠকের জবাবে ‘জোরালো প্রতিক্রিয়া’ দেখানোর ঘোষণা দিয়েছে চীন। এছাড়া সাই ​​ইং-ওয়েন ও কেভিন ম্যাকার্থির মধ্যকার বৈঠকের পরই স্ব-শাসিত তাইওয়ান দ্বীপের চারপাশের পানিতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে বেইজিং।

সংবাদমাধ্যম বলছে, তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ম্যাকার্থির বৈঠকের পরপরই তাইওয়ান প্রণালীর কাছে চীনের দ্বিতীয় বিমানবাহী রণতরী মহড়া শুরু করেছে। তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, তাদের ভূখণ্ডের পূর্বদিকের দুইশো নটিক্যাল মাইলের কাছে পৌঁছে গেছে চীনের এই রণতরী।

এছাড়া চীনের আরেকটি এয়ারক্র্যাফট কেরিয়ার আগেই তাইওয়ানের দক্ষিণে বাশি চ্যানেলে পৌঁছে গেছে।

চীনের সরকারি সংবাদমাধ্যম সিনহুয়ার রিপোর্ট বলছে, ম্যাকার্থির সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্টের বৈঠকের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। সেখানে জানানো হয়েছে, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য চীন যে কোনও পদক্ষেপ নিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্য়ে যে যোগাযোগ রয়েছে, তা সাইয়ের সফর থেকে স্পষ্ট হয়েছে।

উল্লেখ্য, তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা তাইওয়ান প্রণালীর পূর্বে চীনা মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। অবশ্য তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং।

২০২১ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন, মূল ভূখণ্ডের সাথে তাইওয়ানের পুনরেকত্রীকরণ অবশ্যই সম্পূর্ণ করতে হবে। এজন্য সামরিক পথে অগ্রসর হওয়ার বিষয়টিও খোলা রেখেছে বেইজিং।

অন্যদিকে চীনের প্রদেশ নয়, বরং নিজেকে একটি সার্বভৌম রাষ্ট্র বলে মনে করে থাকে তাইওয়ান। চীনা প্রেসিডেন্টের এমন মন্তব্যের জবাবে সেসময় তাইওয়ান জানায়, দেশের ভবিষ্যৎ তার জনগণের হাতেই থাকবে। তবে তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে বেইজিংয়ের চেষ্টার কমতি নেই।

প্রসঙ্গত, ১৯৪৯ সালে চীনে কমিউনিস্টরা ক্ষমতা দখল করার পর তাইওয়ান দেশটির মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং। এরপর থেকে তাইওয়ান নিজস্ব সরকারের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন