editor
প্রকাশিত: 9:08 PM, April 6, 2023
সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ বলেছেন, দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে। নারীদের সমান অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আমি মনে করি তথ্য প্রযুক্তির এই যুগে এ ধরনের ফ্যাস্টিবাল নারীদের ব্যবসায়ী হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখছে। তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রীও নারী উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন। সরকারের কার্যকরি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ফলে অগ্রগামী অবস্থানে অবস্থান করছেন নারীরা। পরিশেষে তিনি সিলেট ঈদ ফ্যাস্টিবালের আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পাশাপাশি এ ধরণের আয়োজন সব সময় অব্যাহত রাখার আহ্বান জানান।
তিনি বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে নাফিস শামস তিয়াস ও নাজিয়া চৌধুরীর আয়োজনে নগরীর সুবিদবাজারস্থ’ খান প্যালেস কনভেশন হলে ৩ দিন ব্যাপী সিলেট ঈদ ফ্যাস্টিবাল ও সেহরী নাইট এর উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম, সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী প্রমুখ। দিনব্যাপী চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। ফ্যাস্টিবালটি ৬, ৭ ও ৮ এপ্রিল সকাল ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন