editor
প্রকাশিত: 3:03 PM, April 8, 2023
ডিএসএস ডেস্ক :: সৌদি আরবে অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও আজান প্রতিযোগিতায় সেরা মুয়াজ্জিনের পুরস্কার পেয়েছেন সৌদি আরবের মোহাম্মদ আল শরিফ। শুক্রবার প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। সেরা প্রতিযোগীর পুরস্কার গ্রহণের সময় বিচারকদের সামনে আরেকবার আজান দেন মোহাম্মদ আল শরিফ।
প্রথম পুরস্কার হিসেবে ২০ লাখ সৌদি রিয়াল তুলে দেওয়া হয় শরিফের হাতে।
এই ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ইন্দোনেশিয়ার দিয়া এডিন বিন নাজার। তিনি পেয়েছেন ১০ লাখ রিয়াল। তৃতীয় হয়েছেন লেবাননের রাহিফ আল হজ। তার হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়েছে ৫ লাখ রিয়াল।
অন্যদিকে এ প্রতিযোগিতায় কুরআন তিলাওয়াত ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হয়েছেন ইরানের ইউনিস শাহমরাদি। ইরানি এ কারি পুরস্কার হিসেবে ৩০ লাখ রিয়াল পেয়েছেন।
যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার জিতেছেন সৌদি আরবের আব্দুল আজিজ আল ফাকিহ এবং মরক্কোর জাকারিয়া আল জিরেক। সৌদির আজিজ ২০ লাখ রিয়াল এবং মরক্কোর জাকারিয়া ১০ লাখ রিয়াল পেয়েছেন।
ওতর ইলকালাম প্রতিযোগিতার পরিচালক আজ্জাম আল ওমরান বলেছেন, এই প্রতিযোগিতাটি বিশ্বের সবচেয়ে বড় কুরআন প্রতিযোগিতা। এ ছাড়া বিশ্বের মধ্যে এটিই প্রথম যেখানে কুরআন তিলাওয়াতের পাশাপাশি আজানের প্রতিযোগিতাও রাখা হয়েছে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন