editor
প্রকাশিত: 4:11 PM, April 8, 2023
ডিএসএস ডেস্ক :: দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ও অংশীদার ভারতকে অত্যাধুনিক ম্যাকাব্রে হেলফায়ার আরএনএক্স ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন বিধ্বংসী মার্ক ৫৪ অ্যান্টি সাবমেরিন টর্পেডো দিচ্ছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ৩০ কোটি ডলারের (ভারতীয় মুদ্রায় ৩৭ হাজার ৬০০ কোটি রুপি) যে অস্ত্র ক্রয় চুক্তি হয়েছে, তার আওতায়তেই এসব অস্ত্র পাচ্ছে ভারত।
২০২০ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মূলত নৌবাহিনীকে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত করতেই করা হয়েছিল এই চুক্তি। ম্যাকাব্রে হেলফায়ার আরএনএক্স এবং মার্ক ৫৪ অ্যান্টি সাবমেরিন টর্পেডো ছাড়াও কয়েকটি এমএইচ ৬০ রোমিও হেলিকপ্টারও কিনছে ভারত।
যুক্তরাষ্ট্রের তৈরি সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচনা করা হয় ম্যাকাব্রে হেলফায়ার আরএনএক্সকে, যেটি সংক্ষেপে হেলফায়ার নামে পরিচিত। আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী আলকায়দার সাবেক প্রধান আইমান আল জাওয়াহিরি এবং ইরানের সেনা কর্মকর্তা কাশেম সোলায়মানিকে হত্যা করতে যুক্তরাষ্ট্র ব্যবহার করেছিল এই ‘গোপন অস্ত্র’।
২০২২ সালের আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন সেনাবাহিনীর প্রিডেটর ড্রোন থেকে ছোড়া হেলফায়ার ছিন্নভিন্ন করে দিয়েছিল জাওয়াহিরিকে। ‘নিনজা বোমা’ নামে পরিচিতি পাওয়া এই ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য হল লক্ষ্যবস্তুকে টুকরো টুকরো করে ফেলবে, কিন্তু জোরালো কোনও বিস্ফোরণ হবে না। ক্ষতি হবে না ‘মূল লক্ষ্যের’ আশপাশের বাড়িঘর এবং মানুষজনের।
জাওয়াহিরি, সোলায়মানি ছাড়াও পশ্চিম এশিয়ায় আল কায়দার অন্যতম শীর্ষনেতা আবু আল-খায়ের আল-মাসরিকে হত্যা করতেও ধারালো ব্লেডযুক্ত এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল পেন্টাগন।
আর যুক্তরাষ্ট্রভিত্তিক অন্যতম শীর্ষস্থানীয় অস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি লকহেড মার্টিনের তৈরি মার্ক ৫৪ অ্যান্টি সাবমেরিন টর্নেডোও বেশ জনপ্রিয় যুদ্ধাস্ত্র। এই টর্পেডো
আমেরিকার সংস্থা লকহিড মার্টিনের তৈরি রোমিয়ো হেলিকপ্টার সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা শত্রু সাবমেরিন চিহ্নিত এবং ধ্বংস করায় পারদর্শী। সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা শত্রু ডুবোজাহাজ চিহ্নিত এবং ধ্বংস করায় পারদর্শী।
এমএইচ ৬০ রোমিও হেলিকপ্টারেরও নির্মাতা প্রতিষ্ঠান এই লকহেড মার্টিন। মূলত নৌবাহিনীর জন্যই তৈরি করা হয়েছে এই হেলিকপ্টার। শত্রু যুদ্ধজাহাজ ধ্বংস করা এবং সমুদ্রের বুকে নজরদারি, তল্লাশি এবং উদ্ধারকার্য চালাতেও অত্যন্ত দক্ষ এমএইচ ৬০ রোমিও। ভূমি বা বিমানবাহী যুদ্ধজাহাজের পাশাপাশি, অপেক্ষাকৃত ছোট ক্রুজার এবং ডেস্ট্রয়ার জাতীয় রণতরী থেকেও ওঠানামা করতে পারে রোমিয়ো।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন