editor
প্রকাশিত: 7:06 PM, April 8, 2023
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, সাধারণ মানুষ তো দূরের কথা মধ্যবিত্তরাও দুবেলা দুমুঠো আহার জোগাতে হিমশিম খাচ্ছে। তবে একটি জিনিসের দাম কম! সেটি কি আপনারা জানেন? সেটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ। তারা পুলিশ দিয়ে ভোট চুরি করে তিন তিনবার ক্ষমতা আঁকড়ে রেখেছে।
তিনি আরো বলেন, জনগণের কল্যাণে আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম। কিন্তু আজ দেশের জনগণ তো দূরের কথা বিচারকগনও আজ স্বাধীন নয়। তাই আগামী নির্বাচনে জনগণের ভোটে জয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতা আসতে হবে। ভোট চোরদের আর ক্ষমতায় যেতে দেওয়া হবে না।
তিনি শনিবার (৮ এপ্রিল) দুপুর ২টায় বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বিদুৎ, গ্যাস সহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদ এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে দোয়ারাবাজার উপজেলা বিএনপি’র অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা বিএনপির আহবায়ক সামছুল হক নমুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাস্টার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি শাহজাহান মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফুর রহমান খসরু, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান হারুন অর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ, যুগ্মআহবায়ক মো. হেলাল মিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আব্দুল বারি, যুগ্মআহবায়ক এখলাছুর রহমান, সদস্যএইচ এম কামাল, জাকির হোসেন, আব্দুল মালেক, আমান উল্লাহ, আব্দুল হক, শামসুল ইসলাম, তাইবুর রহমান, আফিকুল ইসলাম, ডা. খোকন, মনির উদ্দিন, সৈয়দ বশর, ইকবাল হোসেন আকুল, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, আব্দুর রউফ, ওলিউর রহমান, শাহজাহান মিন্টু উপজেলা যুবদলের আহবায়ক মাধব রায়, সদস্য সচিব, জামাল উদ্দিন, যুগ্মআহবায়ক হাজী নুর আলম, দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এরশাদুল রহমান এরশাদ মেম্বার, যুবদলের যুগ্মআহবায়ক আব্দুল আজিজ, যুগ্মআহবায়ক হাফিজুর রহমান, সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মনির উদ্দিন মেম্বার, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম পারভেজ, স্বেচ্ছায়সেবক দল নেতা রুবেল, যুবদল নেতা আশরাফ উল আলম জুয়েল, হামদু মিয়া, মো. মকবুল মিয়া, মো. এরশাদ আলী মেম্বার, সুমন পাশা, দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের আহবায়ক সাহাব উদ্দিন শিহাব, দোয়ারাবাজার সরকারি কলেজের আহবায়ক তারেক হোসেন রাজ, যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ, বেলায়েত আহমেদ, আজিজুল হক সুমন, যুগ্ম আহবায়ক সজল আহমদ, ইব্রাহিম আল মাসুম, যুগ্ম আহবায়ক মাহবুবুল হক শামীম, যুগ্ম আহবায়ক রুবেল মিয়া প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন