editor
প্রকাশিত: 9:13 PM, April 8, 2023
চারিদিকে সুনসান নিরবতা, মাটিতে মাদুর বিছিয়ে সারি সারি ভাবে বসে আছেন অসংখ্য রোজাদার সামনে ইফতারীর প্লেইট নিয়ে। অপেক্ষা মোয়াজ্বিনের আজানের। এ যেনো মুসলমানদের অতীত ঐতিহ্যকেই মনে করিয়ে দেয়।
সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের আয়োজনে এমনই একটি ব্যতিক্রম ই্ফতার মাহফিল দেখলো সিলেটবাসী। যেখানে সুবিধাবঞ্চিত মানুষদের সাথে এক কাতারে বসে ইফতার করেছেন আওয়ামীলীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। যা দেখে প্রসংশায় ভাসেন জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।
জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জেলা ও মহানগর ছাত্রলীগ রমজানের শুরু থেকেই সুবিধা বঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সুবিধা বঞ্চিত মানুষদের সাথে এক কাতারে বসে ইফতারের আয়োজন করা হয়েছে। যে শিক্ষা আমাদের প্রিয় ধর্ম ইসলাম দিয়েছে। যেখানে মানুষে মানুষে কোন ভেদাভেদ নাই।
সিলেট জেলা ষ্টেডিয়াম মাঠে শনিবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সরকার, মহানগর আওয়ামী লীগের সদস্য এমরুল হাসান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, সিলেট জেলা ছাত্রলীগে সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাইম আহমদসহ নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন