editor
প্রকাশিত: 10:09 PM, April 8, 2023
সিলেট দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) নগরীর আম্বরখানাস্থ হোটেল পলাশ কনভেনশনের হলরুমে অনুষ্ঠিত হয়।
সিলেট দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের সভাপতি মো. আজিজুল হক এর সভাপতিত্বে ও পরিষদের ধর্ম সম্পাদক আফিজুল ইসলাম হাফিজ এর পরিচালনায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য বিষয়ক প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারী আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ মাহমুদুল হাসান।
এসময় তিনি বলেন, সূরা আল-বাকারার ১৮৩ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, “হে ঈমানদারগণ! তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে। যেমন, ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।” তিনি আরো বলেন, সবাইকে মিথ্যা কথা ছাড়তে হবে। সুদ, ঘুষ, ব্যাবিচার বন্ধ করতে হবে। কুরআন শুধু মুসলমানদের জন্য নয়। এটা সমগ্র পৃথিবীর মানুষের কল্যাণের জন্য। পরিশেষে সবাইকে কুরআনের আলোকে জীবন গঠন করার আহবান জানান এবং আল্লাহ তায়ালার কাছে তৌফিক চান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিহির রঞ্জন দাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাউশী পরিচালক অধ্যাপক আব্দুল মান্নান খান, শাল্লা উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, বিশিষ্ট সমাজসেবক আব্দুল হামিদ চৌধুরী, এডভোকেট শামছুল ইসলাম, এডভোকেট তাহির আহমদ চৌধুরী পাভেল, এডভোকেট খোরশেদ আলম, অধ্যাপক শেখ নজরুল ইসলাম, অধ্যক্ষ সিফাত আলী, অধ্যক্ষ আব্দুল হাই, অধ্যক্ষ গোলাম রাব্বানী, পুলিশ ইনচার্জ পিযুশ কান্তি, শেখ আব্দুল লতিফ, তাপশ রঞ্জন তালুকদার, মো. মাসুক মিয়া, অবসরপ্রাপ্ত সেটেলমেন্ট অফিসার আব্দুল হাই, শফিকুল ইসলাম চৌধুরী টিটু, সঞ্জয় চৌধুরী, সোহায়েল আহমদ চৌধুরী এবং দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের অনেক গুণীজন ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মামুনুর রশীদ কাসেমী।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন