editor
প্রকাশিত: 9:44 PM, November 3, 2020
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীতে হকাদের বিরুদ্ধে এবার সভা করেছেন সর্বস্তরের ব্যবসায়ীরা। তারা প্রশ্ন তুলেছেন হকারদের খুটির জোর কোথায়? নগরীর হকার সমস্যা নিয়ে সিলেট চেম্বার অব কমার্স ভবনে ব্যবসায়ী ও রাজনৈতিক এবং পেশাজীবী নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে সিলেট চেম্বার । এই সভায় বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের মেয়র আফিুল হক চৌধুরী । সভা সূত্রে জানা গেছে, গত সোমবার নগরীতে হকারদের পূনর্বাসন সহ নানা দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন হকাররা। এই মিছিল থেকে ব্যবসায়ীদের বিরুদ্ধে এবং খোদ মেয়রের বিরুদ্ধেও স্লোগান দেন হকাররা। এরই পরিপ্রেক্ষিতে ৩ নভেম্বর সর্বস্তরের ব্যবসায়ী ও পেশাজীবীদের নিয়ে এই মতবিনিময় করছে সিলেট চেম্বার। সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি এটিএম শোয়েবের সভাপতিত্বে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, পুলিশ ইচ্ছা করলে হকার উচ্ছেদ সম্ভব। পুলিশের স্বদিচ্ছা থাকলে হকাররা এই সাহস করতোনা। ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যবসায়ীরা ওয়ান ইলেভেন থেকে আমরা হকারদেও নিয়ে আন্দোলনে আছি। আমরা যখনই কোন পদক্ষেপ নিতে চাই তখনই আমরা সেখান থেকে অদৃশ্য কারনে পিছিয়ে আসতে হয়। একজন ব্যবসায়ী বলেন, ব্যবসায়ীরা মিছিল বের করলে পুলিশের অনুমতি নিতে হয়। কিন্তু হকাররা ব্যবসায়ীদের বিরুদ্ধে মেয়রের বিরুদ্ধে মিছিল বের করলো কিভাবে? রাজনৈতিক মতপার্থক্যেও উর্ধ্বে উঠে হকারমুক্ত পরিচ্ছন্ন নগর গড়তে সবাইকে এক কাতারে আসার আহবান জানান তারা।
সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা ব্যবসায়ী ঐক্যকল্যান পরিষদের সভাপতি শেখ মখন মিয়া চেয়ারম্যান, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র সহ সভাপতি আব্দুল জব্বার জলিল, চেম্বারের সহ সভাপতি তাহমিন আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দিদার আলম নবেল নবেল, আম্বরখানা ব্যবসায়ী সমিতির সভাপতি কুতুবুর রহমান চৌধুরী, লন্ডন ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, সেক্রেটারী আমান উদ্দিন, সিলেট প্লাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজির উদ্দিন, মিতালী ম্যানশনের সভাপতি অলিউর রহমান, নেহার মার্কেটের সাধারন সম্পাদক আমজাদ আলী, মধুবন সুপার মার্কেটের সভাপতি আলা মিয়া, দরগা বাজার ব্যবায়ী সমিতির সভাপতি আব্দুর রহমান দুদুসহ সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন