editor
প্রকাশিত: 9:17 PM, April 10, 2023
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ড. এনামুল হক চৌধুরী বলেছেন, সরকার উন্নয়নের নামে দুর্নীতি করছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে নি। এই সরকার শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সব কিছু ধ্বংস করে ফেলেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করে এ সরকারকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বিদায় করতে হবে।
তিনি সোমবার (১০ এপ্রিল) নগরীর আম্বরখানাস্থ একটি হোটেলে সিলেটস্থ দিরাই ও শাল্লা উপজেলা জাতীয়তাবাদী পরিবারের আয়োজনে তত্ত্ববধায়ক সরকার প্রতিষ্ঠা সহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট শহরে অবস্থানরত দিরাই ও শাল্লা উপজেলা বিএনপি পরিবারের সাথে বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত, সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল এর মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে যে কোন আন্দালন সংগ্রামে সকলকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, দিরাই শাল্লা মানুষকে ঐক্যবদ্ধ রাখার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি তিনি অনুরোধ জানান।
দিরাই উপজেলা বিএনপির উপদেষ্টা নুরুল হক মিয়ার সভাপতিত্বে ও সুয়েব হাসান ও তোফায়েল আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি মো. আনসার উদ্দিন, সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট মো. সাঈদ আহমদ, এমসি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম সিরাজুল ইসলাম, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির তালুকদার, সুপ্রিম কোর্টের আইনজীবী মির্জা হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল লতিফ, সাংবাদিক ও কলামিস্ট মো. দুলাল মিয়া, দিরাই উপজেলা বিএনপির উপদেষ্টা জাহেদ মিয়া, সহ সভাপতি শামসুল মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, দিরাই উপজেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান চৌধুরী সাজু প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন