editor

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০

তিন ছিনতাইকারীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

তিন ছিনতাইকারীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

4

দক্ষিণ সুরমা প্রতিনিধি
সিলেটে তিন ছিনতাইকারীকে পিটুনি দিয়েছে তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার দক্ষিণ সুরমা উপজেলার পিরোজপুর শাপলা গেটের সামনে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- সুনামগঞ্জ জেলার মোহাম্মদপুরের আব্দুল আজিজের ছেলে আবুল মিয়া (২৯), সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর গজিয়া গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে মাছুম মিয়া (২৪) ও সিলেটের দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের কবির মিয়ার ছেলে মো. রুবেল (২৪)।
স্থানীয়রা জানান, ছিনতাইকারীরা যাত্রী বেশে অটোরিকশায় উঠে এক যুবকের মোবাইল ফোন ছিনতাই করে পালানোর চেষ্টা করেন। তাদের ধাওয়া করে পুরান তেঁতলি বাইপাস থেকে আটক করেন স্থানীয়রা। পরে স্থানীয়রা ছিনতাইকারীদের মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, হৃদয় মিয়া নামে এক যুবককে অটোরিকশায় তুলে মোবাইল ও টাকা ছিনতাই করে পালানোর সময় তিন ছিনতাইকারীকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। তাদের কাছ থেকে অভিযোগকারীর মোবাইলসহ ৩টি মোবাইল ফোন ও টাকা জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
ওসি জানান, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে এসএমপির কোতোয়ালি মডেল থানায় তিনটি ও নগরের এয়ারপোর্ট থানায় একটি মামলা রয়েছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

8 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

2 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

8 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

4 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কে.এম. মিনহাজ উদ্দিনের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কে.এম. মিনহাজ উদ্দিনের ঈদ শুভেচ্ছা

1 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণ, বিশেষ করে দ্বীনি শিক্ষার আলো ছড়ানো সকল শিক্ষক-শিক্ষিকাগণকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

6 সিলেট বিভাগে হামের প্রকোপ দিন দিন আশঙ্কাজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও

ন্যাশনাল কনফারেন্সে গবেষণাপত্র আহ্বান করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

ন্যাশনাল কনফারেন্সে গবেষণাপত্র আহ্বান করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

1 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

4 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি

1
3