editor
প্রকাশিত: 2:05 PM, April 12, 2023
ডিএসএস ডেস্ক :: যুক্তরাষ্ট্রের সঙ্গে শেষবার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করার কয়েক সপ্তাহ পর রাশিয়া বলেছে, তারা একটি ‘উন্নত’ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।
মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা বলেছে।
বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার তারা কাপুস্টিন ইয়ার পরীক্ষাস্থল থেকে ‘কমব্যাট ক্রু সফলভাবে একটি মোবাইল গ্রাউন্ডভিত্তিক ক্ষেপণাস্ত্র সিস্টেমের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণ করেছে।
এতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণ ওয়ারহেড প্রদত্ত নির্ভুলতার সঙ্গে সারি-শাগান প্রশিক্ষণ গ্রাউন্ডে (কাজাখস্তান) একটি ডামি লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল।
গত বছর ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হালকা আভাস দিয়ে সতর্কতা জারি করেছিলেন রাশিয়ার জন্য হুমকি সৃষ্টি হলে তিনি সেখানে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারেন।
গত ফেব্রুয়ারির শেষের দিকে পুতিন বলেছিলেন, মস্কো নিউস্টার্ট চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করছে। এই চুক্তির অধীনে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু মজুত সীমিত করতে এবং পারস্পরিক পরমাণু স্থাপনা পরিদর্শনে সম্মত হয়েছিল। তিন সপ্তাহেরও কম আগে পুতিন বলেছিলেন তিনি প্রতিবেশী ও মিত্র বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপন করবেন। অস্ত্রগুলো ইউরোপীয় ইউনিয়নের দোরগোড়ায় নিয়ে আসবেন। উভয় পদক্ষেপেই ন্যাটোর নিন্দা করেছে।
যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবারের উৎক্ষেপণে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ধরন নির্দিষ্ট করেনি। তবে এটি বলেছে, মহড়ার উদ্দেশ্য ছিল ‘আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সরঞ্জাম পরীক্ষা করা।
বিবৃতিতে বলা হয়, এই উৎক্ষেপণটি নতুন কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিকাশে ব্যবহৃত সার্কিট ডিজাইন এবং প্রযুক্তিগত সমাধানগুলোর সঠিকতা নিশ্চিত করা সম্ভব করেছে। সূত্র: এএফপি
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন