editor
প্রকাশিত: 4:15 PM, April 12, 2023
ডিএসএস ডেস্ক :: ইতালি অভিমুখে অভিবাসীদের স্রোত ঠেকাতে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বুধবার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ভূমধ্যসাগরজুড়ে অভিবাসীদের ঢেউ ‘ব্যাপকভাবে বাড়ায়’ মঙ্গলবার অভিবাসন সংক্রান্ত জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে ইতালির মন্ত্রিসভা।
অভিবাসীদের আগমন এবং প্রত্যাবাসন কর্মকাণ্ড আরও ভালোভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
ইতালির সমুদ্র ও নাগরিক সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ঘোষিত এই জরুরি অবস্থা ছয় মাস ধরে চলবে। জরুরি অবস্থার অধীনে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রাথমিকভাবে ৫০ লাখ ইউরো ব্যয় করা হবে।
ইতালির নাগরিক সুরক্ষা মন্ত্রী নেলো মুসুমেসি বলেছেন, ‘এটি আরও স্পষ্ট করা যাক, আমরা সমস্যার সমাধান করছি না। সমাধান শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নের দায়িত্বশীল হস্তক্ষেপের ওপরই নির্ভর করছে। ’
রয়টার্স বলছে, জরুরি অবস্থা জারির এই পদক্ষেপটি নেওয়ার ফলে এখন থেকে ইতালিতে থাকার অনুমতি দেওয়া হয়নি এমন অভিবাসীদের জর্জিয়া মেলোনির ডানপন্থী সরকার আরও দ্রুত প্রত্যাবাসন করতে পারবে। ইউরোপীয় এই দেশটির একটি সরকারি সূত্র থেকে এ তথ্য জানা গেছে। এই পদক্ষেপের অধীনে অভিবাসীদের শনাক্তকরণ এবং বহিষ্কারের আদেশও বাড়বে।
গত বছরের অক্টোবর থেকে ক্ষমতায় থাকা জর্জিয়া মেলোনির ডানপন্থী সরকার ইতালি অভিমুখে অভিবাসনের ঢেউ বন্ধ করার বা কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে এসেছে। কিন্তু এরপরও অভিবাসীদের ঢেউ মোকাবিলায় বেগ পেতে হচ্ছে দেশটিকে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন