editor
প্রকাশিত: 5:37 PM, April 12, 2023
সিলেট প্রতিদিনের সম্পাদক সাজলু লস্করের বড় ভাই সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুন্দিশাইল নিবাসী মিন্টু লস্করের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী।
বুধবার (১২ এপ্রিল) দুপুরে এক শোকবার্তায় তিনি মিন্টু লস্করের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জানান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তিনি আরও বলেন, মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেনো মরহুম মিন্টু লস্করকে মাগফেরাত দান করে জান্নাতের বাসিন্দা করে নেন। (আমিন)
উল্লেখ্য-সিলেট প্রতিদিনের সম্পাদক সাজলু লস্করের বড় ভাই সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুন্দিশাইল নিবাসী মিন্টু লস্কর বুধবার (১২ এপ্রিল) সকাল ৮টা ২০মিনিটে সিলেটের একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামায আজ বুধবার বিকাল ৩টায় তাঁর গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার সুন্দিশাইল পুর্ব জামে মসজিদ মাঠে ও ২য় জানাযা বাদ আসর সিলেট নগরীর মানিকপীর (র:) মাজার প্রাঙ্গনে অনুষ্টিত হবে। এরপর মানিকপীর টিলায় দাফন সম্পন্ন হবে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন