editor

প্রকাশিত: 5:35 PM, April 13, 2023

৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলম খান মুক্তির নির্বাচনী মতবিনিময় সভা

৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলম খান মুক্তির নির্বাচনী মতবিনিময় সভা

আগামী ২১ জুন আসন্ন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলম খান মুক্তির সমর্থনে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) রাত ১০টায় মজুমদারী এলাকার বিশিষ্ট মুরব্বী ও পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সমাজসেবক বজলুুর রহমান বাবুলের বাসভবনে এলাকার বিশিষ্ট মুরব্বী, পেশাজীবী, রাজনীতিবীদ, শ্রমিক, ছাত্র যুবক দলমত নির্বিশেষে এই নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর মজুমদারী এলাকার বিশিষ্ট মুরব্বী, পঞ্চায়েত কমিটির সভাপতি ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফয়েজ খান পিয়ারা।

সভাপতির বক্তব্যে ফয়েজ খান পিয়ারা বলেন, দলমত নির্বিশেষে সবাই আলম খান মুুক্তিকে ভালোবেসেছেন। আপনাদের অনুপ্রেরনায় কাউন্সিলর পদপ্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। আপনাদের দোয়া ও সমর্থনে নির্বাচিত হলে ওয়ার্ডবাসীকে নিয়ে ওয়ার্ডের ব্যাপক উন্নয়নমূলক কাজ করবেন। আগামী ২১ জুন আমাদের এলাকার ভোটাররা বিপুল ভোটে আলম খান মুক্তিকে বিজয়ী করবেন এ বিশ্বাস ও ভরসা আছে আমার।

কাউন্সিলর পদপ্রার্থী আলম খান মুক্তি বলেন, ৪নং ওয়ার্ডকে আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আজ আমি আপনাদের কোন প্রতিশ্রুতি দিতে চাইনা, শুধু বলব আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি সব সময় আমার সবটুকু দিয়ে আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ। আপনারা ২৪ ঘন্টা যে কোন প্রয়োজনে আমাকে পাশে পাবেন। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য আজম খান, আনোয়ার বখত মজুমদার, বজলুর রহমান বাবুল, ফারুক আলী, জুবের আহমদ, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খান শাহিন, মঞ্জুর আহমদ, দুলাল আহমদ, রিপন মজুমদার, মোস্তাফিজ আহমদ, মিনার আহমদ, রিয়াজ উদ্দিন আহমদ, মোতাহির আলী, বদর আলী, এনাম খান, বিলাল খান, ফটিক আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সাদিক মিয়া, নাহিদ আহমদ, ফয়ছল আজাদ খান, ফারুকুল ইসলাম ফারুক, মহিবুর রহমান মুন্না, সাগির আহমদ, মোস্তাক আহমদ, মাহতাব আহমত খোকন, ইদ্রিছ আলী, বক্কর আহমদ খান, শহীদ শেখ, ফৌরদোস আহমদ, গিয়াস আহমদ, জুবায়ের আহমদ খান, সুয়েব আহমদ, ফাহিম আহমদ সহ এলাকার বিশিষ্ট মুরব্বী, ছাত্র, যুবক ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

এছাড়া (১১ এপ্রিল) মঙ্গলবার এলাকার বিশিষ্ট মুরব্বী বজলুর রহমান বাবুলের বাসায় পীরমহল্লা ও লিচু বাগান এলাকার বিশিষ্ট মুরব্বী, যুবক ও বিভিন্ন শ্রেণির মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে পীরমহল্লা ও লিচু বাগান এলাকার নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করা হয়। আহ্বায়ক ইদ্রিছ আলী, যুগ্ম আহ্বায়ক দিনার হোসেন, জয়নাল আবেদীন, মো. নাসির উদ্দিন আহমদ সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন