editor
প্রকাশিত: 9:02 PM, April 14, 2023
হিন্দু বিবাহ নিবন্ধন কল্যাণ সমিতি সিলেট মহানগরের নেতৃবৃন্দের সাথে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে নগরীর মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইন রেস্টুরেন্টের হলরুমে হিন্দু বিবাহ নিবন্ধন কল্যাণ সমিতির সভাপতি অর্জুন কুমার চক্রবর্তীর আয়োজনে এ মতিবিনিময় সভার আয়োজন করা হয়।
সমিতির প্রধান উপদেষ্টা ও স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলার সহ সভাপতি সতীশ দেবনাথ ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন এডভোকেট দিলীপ কুমার দেব।
সমিতির সিলেট জেলা ও মহানগরের সভাপতি ও সিলেট ল’কলেজের সাবেক ছাত্রলীগের সমাজ বিষয়ক সম্পাদক শ্রী অর্জুন কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শ্রী বিজিত চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিধান কুমার সাহা, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, সিলেট আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শ্রী তপন কুমার মিত্র, জাতীয় শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার, কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহজাহান চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলার ব্যানর্জী পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মুমিন, আওয়ামী লীগ নেতা বেলাল খান, মকুবুল আলী, যুক্তরাজ্য সাংবাদিক জামান আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা যুমন সিংহ, প্রিজন তালুকদার ছিন্দ, সামিতির সাধারণ সম্পাদক মনোজ কান্তি ভট্টচার্য্য মাত্রা, উপদেষ্টা যোগেম্বব চত্রবর্তী, অরুন চক্রবর্তী, জ্যোতির্মুল চক্রবর্তী, অপূর্ব চক্রবর্তী, নিরঞ্জন চন্দ্র দাস, ঝুমন চক্রবর্তী, জয়ব্রত চক্রবর্তী, অর্থ সম্পাদক এডভোকেট লিপন চন্দ প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন