editor
প্রকাশিত: 9:13 PM, April 14, 2023
সিলেট জেলা জজ কোর্টের এডিশনাল পিপি ও ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম বলেছেন, পবিত্র মাহে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, এ মাসের ফজিলত, বরকত সব চেয়ে বেশি। তাই মানুষের কল্যাণে দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পাশাপাশি তিনি বলেন, দিরাই থেকে ধল হয়ে আখিলশাহ বাজারের আবুরা রাস্তা নির্মাণের দাবী ঐক্য পরিষদের। অনেক দিন থেকে এ রাস্তা নির্মাণের জন্য সংশ্লিষ্ট সকলকে অবগত করে যাচ্ছেন এলাকাবাসী।
তিনি শুক্রবার (১৪ এপ্রিল) নগরীর আম্বরখানাস্থ একটি অভিজাত হোটেলে তাড়ল ইউনিয়ন ঐক্য পরিষদ সিলেটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তাড়ল ইউনিয়ন ঐক্য পরিষদ সিলেটের সভাপতি মো. খালেদ মিয়ার সভাপতিত্বে ও সদস্য সামিদুল হকের পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন, তাড়ল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক, উপদেষ্টা আব্দুল বায়েছ, অমর চাদ দাস (বকু), সারফুদ্দিন মিয়া, হাওর উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি মনোরঞ্জন তালুকদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী রুহুল আমিন, আখলাক আহমেদ, রিপন মিয়া, উজ্জল মিয়া প্রমুখ। অনুষ্ঠানে দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ নুরু উদ্দিন খান।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন