editor
প্রকাশিত: 9:29 PM, April 14, 2023
সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, পহেলা বৈশাখ সব ধর্ম, বর্ণ, শ্রেণি, পেশা ও বয়সের মানুষের মাঝে নতুন প্রাণের সঞ্চার ঘটায়। নববর্ষের প্রেরণায় বাঙালির মাঝে উদার মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা নতুনভাবে জাগ্রত হয়, মানুষে মানুষে গড়ে ওঠে সাম্য, সৌহার্দ্য ও সম্প্রীতি।
তিনি শুক্রবার (১৪ এপ্রিল) নগরীর রায়নগরের সরকারী শিশু পরিবার কেন্দ্র পবিত্র মাহে রমজান ও বাংলা নতুন বছর উপলক্ষে এতিম শিশুদের মধ্যে দেশীয় ফল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, একদিকে পবিত্র মাহে রমজান চলছে অন্যদিকে ১৪৩০ বাংলার প্রথম দিন আজ। বাংলা নববর্ষ। বাঙালির উৎসবের দিন। আমাদের রমজানের পবিত্রতা আর মর্যাদা রক্তা করে আমাদের প্রণের উৎসব নববর্ষ পালন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি এই ধারাবাহিকতা রক্ষায় আগামীয়তে আপনারা আওয়ামী লীগের উপর জননেত্রী শেখ হাসিনার উপর ভরসা রাখুন।
সংগঠক ও মৎস্যজীবী লীগ নেতা টুটুল গাজীর পরিচালনায় এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহ তত্ত্বাবধায়ক নাসিমা আখতার, শিক্ষক সখিনা আখতার, নাজিরা বেগম, উদ্দীপ্ত সিলেটের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মাহি, সিলেট মহানগর যুবলীগ নেতা জাহিদ হোসেন মুসা, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মাহি, ইসতিয়াজ আহমেদ জনি, সাইফুল ইসলাম, ক্লিন সিটির সভাপতি নাজিব আহমদ প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন