editor
প্রকাশিত: 10:07 PM, April 14, 2023
পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন সহ সর্বক্ষেত্রে প্রধানমন্ত্রী সুযোগ করে দেয়ায় আমি ইতিমধ্যে সুনামগঞ্জের সর্বত্র ব্যাপক উন্নয়ন করতে পেরেছি। সরকারের উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্য লালন করে সমিতির নেতৃবৃন্দ শিক্ষা, মানবসেবা ও উন্নয়নে যে ভূমিকা রাখছেন তা প্রশংসনীয়। তিনি সরকারের পাশাপাশি এ সমিতির মত অন্যান্য সংগঠন ও সমিতিকে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।
মন্ত্রী এম.এ মান্নান গতকাল ১৪ এপ্রিল শুক্রবার বিকালে নগরীর ধোপাদিঘিরপারস্থ একটি কমিউনিটি সেন্টারে সিলেটস্থ সুনামগঞ্জ সমিতি আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি মোঃ নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ছাব্বির আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি ড. মোঃ আবু নঈম শেখ। বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, অধ্যক্ষ লে. কর্ণেল অবঃ আতাউর রহমান পীর, অধ্যক্ষ তাজ উদ্দিন আহমদ, প্রফেসর আব্দুল মান্নান খান, এডভোকেট রাজ উদ্দিন, মোঃ আরিফ মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা আব্দুল মালিক চৌধুরী। ইফতার মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন অধ্যাপক দেলওয়ার হোসেন বাবর, সৈয়দ বদরুল আলম, অধ্যাপক লেঃ মোঃ মনিরুল ইসলাম, অধ্যাপক সাখাওয়াত হোসেন, সৈয়দ নেছার আহমদ, মোঃ আব্দুল মুকিত ও কাশমীর রেজা। উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি মোঃ গোলাম কাদের চৌধুরী, এডভোকেট মুজাক্কির হোসেন কামালী প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন অধ্যাপক মুস্তাফিজুর রহমান। ইফতার মাহফিলে সুনামগঞ্জ সমিতি সিলেটের সদস্যবৃন্দ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন