editor

প্রকাশিত: 11:57 PM, October 25, 2021

বড়লেখার নিজ বাহাদুরপুর ইউনিয়ন

বড়লেখার নিজ বাহাদুরপুর ইউনিয়ন

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে বিভক্তি ও কোন্দল ।। চলছে বহিষ্কার পাল্টা বহিষ্কার

বড়লেখা প্রতিনিধিঃ
বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদের দলীয় মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রকাশ্য বিভক্তি ও উত্তেজনা বিরাজ করছে। এক পক্ষ আরেক পক্ষকে বহিস্কার পাল্টা বহিস্কার এবং বয়কট করছে। এ নিয়ে স্থানীয় আওয়ামী রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। ফলে নির্বাচনী আগাম উত্তাপ ছড়িয়ে পড়েছে নিজ বাহাদুরপুর ইউনিয়নে।
জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় নিজ বাহাদুরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে একাধিক প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের মধ্যে স্নায়ুর লড়াই শুরু হয়েছে। চলছে গ্রুপিং লবিং ও নানা কুট-কৌশল। এনিয়ে সম্ভাব্য প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়েছে উত্তেজনা ও বিদ্বেষ। ফলে এক পক্ষ অপর পক্ষকে ঘায়েল করতে কৌশলে অভিযোগ তুলে করছেন দল থেকে বহিষ্কার পাল্টা বাহিষ্কার, দিচ্ছেন বয়কটের ডাক। এই ইউনিয়নে চেয়রাম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী মূলত তিন জন প্রার্থী। তারা হলেন বর্তমান চেয়ারম্যান ময়নুল হক, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক তরুণ সমাজকর্মী মোহাম্মদ আশফাক ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ আবু সাহেদ। নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এলাকার জনগন ও দলীয় নেতাকর্মীদের কাছে নিজেদের গ্রহণ যোগ্যতা প্রামাণের চেষ্টা ততই জোরদার করছেন। চেয়াম্যান পদে দলীয় মনোনয়ন কে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের মধ্যে তীব্র কোন্দল সৃষ্টি হয়েছে। বর্তমানে চেয়ারম্যান ময়নুল হক এর পক্ষের নেতাকর্মীরা দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ও চেয়রাম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আশফাক কে দল থেকে বহিষ্কার করেছেন। অপর দিকে দলের একাংশ মোহাম্মদ আশফাককে দল থেকে বহিষ্কার অবৈধ, অন্যায় ও দলীয় গঠনতন্ত্র বহিভূত দাবী করে সে বহিষ্কার প্রত্যাখ্যান করেছে। তারা ময়নুল হক গংদের বয়কটের ডাক দিয়ে পাল্টা বহিষ্কারের প্রক্রিয়া চালাচ্ছে।
এ বিষয়ে বর্তমান চেয়ারম্যান ময়নুল হকের সাথে যোগাযোগ করলে তিনি এ প্রতিবেদকে বলেন, আমি বিগত পাচঁ বছর ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করেছি। দলের হাই কামান্ড থেকে আমাকে এবারের ইউনিয়ন নির্বাচনেও দলীয় মনোনয়নের ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে। তাই আগামী নির্বাচনের জন্য গণসংযোগ চালিয়ে যাচ্ছি। কিন্তু মোহাম্মদ আশফাক ও কতিপয় দূর্ণীতিবাজ নেতা স্থানীয় বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী আলাল উদ্দিনের সাথে আতাঁত করে আমাকে নির্বাচনে পরাজিত করার জন্য অপপ্রায়াস চালিয়ে যাচ্ছেন। তারা অত্যন্ত সুকৌশলে আওয়ামী লীগের মধ্যে বিভাজন সৃষ্টি করে কোন্দল সৃষ্টি করেছেন। ফলে ইতিমধ্যে দলীয় আচরণ বিধি ভঙ্গ করা এবং দলীয় স্বার্থ বিরুধী কার্যক্রমে জড়িত থাকায় মোহাম্মদ আশফাক কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে মোহাম্মদ আশফাক বলেন, দলীয় মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ময়নুল হক বিগত ৫ বছর জনগনের সাথে অন্যায়, ব্যভিচার ও তাদের হক লুটপাট ও আত্বসাৎ করেছেন। এতে করে নিজের ও দলের ভাবমূর্তি ক্ষুর্ণ করেছেন তিনি। তাই দলীয় নেতাকর্মী ও ইউনিয়নবাসী এবার পরিবর্তন চায়। ইউনিয়নের লোকজন এই সকল দূর্ণীতির প্রতিবাদ স্বরূপ এইবার আমাকে চেয়ারম্যান পদে দেখতে চায়। দলীয় মনোনয়ন পেলে বিপুল ভোটের ব্যাবধানে আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হব ইনশাআল্লাহ। অপর চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু সাহেদ বলেন, বিগত ৫ বছরের অন্যায়, অথ্যাচার, দূর্ণীতির ও লুটপাটেরাদের বিরুদ্ধে ইউনিয়নের ভোটাররা তাদের ভোটের মাধ্যমে জবাব দিবে। এসকল দূর্নিতিবাজদের বিকল্প হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ অবশ্যই যোগ্য ও সৎ লোককে মনোনয়ন প্রদান করবে। এতে যদি আমাকে মনোনয়ন নাও দেয়া হয় তবে দল যাকে মনোনয়ন দিবে আমি তার পক্ষ হয়ে কাজ করে যাব।
নাম প্রকাশ না করার শর্তে ইউনিয়ন আওয়ামী লীগের একজন প্রবিণ নেতা এ প্রতিবেদককে বলেন, বর্তমান চেয়ারম্যান এর দূর্ণীতি ও অন্যায় আচরনের কারনে ইউনিয়নের বেশির ভাগ আওয়ামী লীগের নেতাকর্মী আগামী নির্বাচনে একজন নতুন প্রার্থী দেখতে চায়। নিজবাহারদুরপুর ইউনিয়নের একজন সাবেক ছাত্রনেতা ও বর্তমানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ইউছুফ আলী ক্ষোভের সাথে বলেন, বর্তমান চেয়ারম্যান অতন্ত সু কৌশলে তার পকেট কমিটির সদস্যদের মাধ্যমে রাতে আধাঁরে ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মোহম্মদ আশফাক কে সম্পূর্ণ অন্যায় ভাবে দল থেকে বহিষ্কার করেছেন। এই বহিষ্কার ইউনিয়নের ত্যাগী নেতাকর্মীরা কোন অবস্থাতে মেনে নিবে না। আমরা অনতি বিলম্বে ময়নুল হকের মতো দলে অনুপ্রবেশকারী ও দূর্ণীতিবাজ নেতাকর্মীদের বহিষ্কার করে নতুন কমিটি ঘোষনা করব। এই ইউনিয়নের আওয়ামী পরিবারের প্রকৃত নেতাকর্মীরা এখন থেকে ময়নুল হক গংদের বয়কট করবে। আগামী নির্বাচনে আমরা অবশ্যই মোহাম্মদ আশফাককে সমর্থন করব এবং তাকে বিজয়ী করার জন্য সকলে ঐক্যবদ্ব্য হয়ে সর্বাথক চেষ্ঠা করে যাব।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে