editor
প্রকাশিত: 12:21 AM, December 30, 2021
বড়লেখা প্রতিনিধি
বড়লেখা উপজেলার গল্লাসাংগন গ্রামের ধলাই বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষে প্রায় ২০ জন আহত হয়েছেন। ২৭ ডিসেম্বর সকাল ১০টায় স্থানীয় ধলাই বিলে এই সংঘর্ষ ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। তন্মধ্যে গুরুতর আহত মাসুক উদ্দিন (৩০) চিকিৎসাধীন অবস্থায় ২৮ ডিসেম্বর বিকাল ৩টায় মৃত্যু বরণ করেছে। নিহত মাসুক উদ্দিন গল্লাসাংগন গ্রামের গড়ই মিয়ার পুত্র। সংঘর্ষ ও নিহতের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে বড়লেখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জানা যায়, প্রায় ১৫ একর ভূমিতে অবস্থিত স্থানীয় ধলাই বিলের ১২ একরই সরকারি খাস ভূমি। আর মাত্র ৩ একর পরিমাণ ভূমি স্থানীয় নিজবাহারদুরপুর গ্রামের জামিল উদ্দিন গংদের মালিকানাধীন। প্রতি বছর বর্ষা মৌসুমে স্থানীয় জনগন বিলের জলে অবাধে মাছ শিকার করতে পারলেও শীতের মৌসুমে পানি কমে আসার পর এলাকাবাসী মাছ ধরতে গেলে বাধার সম্মুখিন হন। তখন জমিল উদ্দিন গং স্থানীয় ইউপি চেয়ারম্যান ময়নুল হকের লোকজন বিলটি দখলে নিয়ে কেবল নিজেরা ভোগ করে। এসময় গ্রামবাসী কেউ বিলে মাছ ধরতে গেলে মারধর ও হামলা করা হয়, এমনকি মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হয়। এনিয়ে গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন থেকে চাপা ক্ষোভ বিরাজমান। প্রতি বছরের ন্যায় এবছরও ধলাই বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কিছু দিন থেকে চরম উত্তেজনা বিরাজ করছিল। গত ২৭ ডিসেম্বর সকাল প্রায় ১০টায় স্থানীয় এলাকাবাসী একজোট হয়ে ধলাই বিলে মাছ ধরতে যান। এসময় জামিল উদ্দিন ও ময়নুল হক চেয়ারম্যানের লোকজন এলাকাবাসীকে বাধা দেয়। এতে করে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। সংঘর্ষে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে উভয় পক্ষে হামলা পাল্টা হামলা চালায়। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। প্রায় দু ঘন্টা ব্যাপি চলা সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। তন্মধ্যে মাথায় গুরুতর জখম প্রাপ্ত মাসুক উদ্দিনকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজিক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরদিন ২৮ ডিসেম্বর বিকাল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। নিহত মাসুক উদ্দিন জামিল উদ্দিন গংদের পক্ষের লোক ছিল। এই ঘটনায় নিহতের পিতা স্থানীয় গল্লাসাংগন গ্রামের গড়ই মিয়া বাদী হয়ে বড়লেখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ১৪, তারিখ ২৯/১২/২০২১ইং। মামলার আসামীরা হলেন, বড়লেখা উপজেলার গল্লাসাংগন গ্রামের নজিব আলীর পুত্র আবু শাহেদ (৪০), গল্লাসাংগন গ্রামের মোহাম্মদ কছির আলীর পুত্র মোহাম্মদ আশফাক (৩৯), গল্লাসাংগন গ্রামের আব্দুল মজিদ এর পুত্র আং শুক্কুর (৩৫), গল্লাসংগন গ্রামের আপ্তাব আলীর পুত্র মোঃ দেলোয়ার হোসেন (৪৫), নিজবাহাদুরপুর গ্রামের কাজি রহিম উদ্দিনের পুত্র কাজি নিজাম উদ্দিন (২৮), নিজবাহাদুরপুর গ্রামের মৃত রইছ আলীর পুত্র সমজিদ মিয়া (৪৮), গল্লাসাংগন গ্রামের আসাব উদ্দিনের পুত্র নাদিম মাহমুদ (২৫), গল্লাসাংগন গ্রামের নিয়াজ মিয়ার প্ত্রু মাহমুব হোসেন (২২) সহ অজ্ঞাত আরো ৪০ জন আসামী।
এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিনুল হক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঐ সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে