editor
প্রকাশিত: 1:05 PM, November 4, 2020
ছাতক প্রতিনিধি
ছাতকে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান। চলমান করোনা মহামারী, বন্যাসহ নানা আপদকালীন সময়ে দেশে সবজি উৎপাদনে কোনো প্রভাব না পড়ে সেই লক্ষ্যে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে প্রতি ইঞ্চি কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশের ন্যায় ছাতকেও বসত বাড়ির আঙ্গিনাসহ পতিত জমিতে স্থাপন করা হচ্ছে এই পারিবারিক পুষ্টি বাগান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, করোনাভাইরাস প্রতিরোধে পুরো দেশ যখন লকডাউনে ছিল তখন সবজি সরবরাহ ও উৎপাদনসহ নানা বিষয়ে চরম সংকটের সৃষ্টি হয়েছিল। এ ছাড়াও সম্প্রতি বৃষ্টি ও বন্যায় সবজির খেত নষ্ট হয়েছে। সেই সংকট আগামীতে যেন বৃহৎ আকার ধারণ না করে সেই লক্ষ্যে উপজেলা পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদফতর কৃষকদের ফেলে রাখা বাড়ির আঙ্গিনাসহ পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান তৈরি করতে উদ্বুদ্ধ করে আসছে।
কৃষকের বাড়িতে এই পারিবারিক পুষ্টি বাগান তৈরির করেতে সার্বক্ষণিক কাজ করছেন কৃষি কর্মকর্তাগণ।
প্রতিটি পারিবারিক পুষ্টি বাগানে উৎপাদিত নানা রকমের বিষমুক্ত সবজি দিয়ে কৃষকরা নিজেদের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত সবজিগুলো বাজারজাত করে বাড়তি অর্থও আয় করছেন তারা।
ছাতকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমান জানান, বর্তমানে উপজেলার কৃষকদের মাঝে এই পারিবারিক পুষ্টি বাগান ব্যাপক সাড়া জাগিয়েছে। আমরা প্রতিটি বাগানের জন্য ঢেঁড়স, ধনিয়া, লাউ, সিম, ডাটা, চিচিংগা, পুইশাক, কলমি শাক, লাল শাক, পালং শাক, মুলা শাক ও করল্লা সহ ১৫ প্রকারের সবজির বীজ বিনামূল্যে সরবরাহ করেছি। আমরা আশা রাখি আগামীতে উপজেলার প্রতিটি বাড়িতেই তৈরি হবে একটি করে পারিবারিক পুষ্টি বাগান এবং সেই লক্ষেই আমরা উপজেলা কৃষি দপ্তর কাজ করে যাচ্ছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে