editor

প্রকাশিত: 4:00 PM, April 15, 2023

কারাগারে জীবন্ত মানুষকে খেয়ে ফেলল ছারপোকা

কারাগারে জীবন্ত মানুষকে খেয়ে ফেলল ছারপোকা

ডিএসএস ডেস্ক :: মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার কারাগারে জীবিত এক ব্যক্তিকে পোকামাকড় ও বিছানার ছারপোকা খেয়ে ফেলেছে। কারাবন্দি অবস্থায় মারা যাওয়া ওই বন্দির পরিবারের আইনজীবী এই অভিযোগ করেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

লাশন থম্পসন নামের ওই ব্যক্তিকে ছোট এক অপরাধের দায়ে অভিযুক্ত করে কারাগারে পাঠানো হয়েছিল। কর্মকর্তারা তাকে মানসিকভাবে অসুস্থ বলে বিচার করার পর ফুলটন কাউন্টি কারাগারের মনোরোগ বিশেষজ্ঞ শাখায় পাঠিয়ে দিয়েছিলেন।

পারিবারিক আইনজীবী মাইকেল ডি হার্পার থম্পসনের ছবি প্রকাশ করেছেন। এতে থম্পসনের পুরো শরীর ছারপোকায় ঢাকা দেখা যায়। এই ঘটনায় ফৌজদারি তদন্তের আহ্বান জানিয়েছেন আইনজীবী মাইকেল। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, এই ঘটনায় একটি মামলা বিচারাধীন রয়েছে।

এক বিবৃতিতে হার্পার বলেছেন, ‘থম্পসনকে পোকামাকড় এবং বিছানার ছারপোকা জীবিত খেয়ে ফেলার পর কারাগারের নোংরা একটি কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেছে।’ ‘থম্পসনকে যে কারাগারে রাখা হয়েছিল তা অসুস্থ প্রাণীর জন্যও উপযুক্ত ছিল না। এটা তার প্রাপ্য ছিল না।’

ফুলটন কাউন্টির মেডিক্যাল পরীক্ষকের প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারের তিন মাস পর থম্পসনকে গত বছরের ১৯ সেপ্টেম্বর কারাগারে তার কক্ষ থেকে নিশ্চল অবস্থায় পাওয়া যায়। স্থানীয় পুলিশ ও চিকিৎসা কর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে তাকে মৃত ঘোষণা করা হয় বলে মার্কিন দৈনিক ইউএসএ টুডের প্রতিবেদনে জানানো হয়েছে।

আইনজীবী হার্পার বলেন, কারাগারের রেকর্ডে দেখা যায়, আটক কর্মকর্তা এবং চিকিৎসা কর্মীরা থম্পসনের শারীরিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বলে লক্ষ্য করেছিলেন। কিন্তু তারা তাকে সহায়তা বা সহায়তার ব্যবস্থার মতো কোনও পদক্ষেপই নেননি।

মেডিক্যাল পরীক্ষকের প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারের মনোরোগ ওয়ার্ডে থম্পসনের কক্ষে ‘ছারপোকার ব্যাপক উপদ্রব’ ছিল। তবে থম্পসনের শরীরে আঘাতের কোনও স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। প্রতিবেদনে তার মৃত্যুর কারণ অজ্ঞাত বলে তালিকাভুক্ত করা হয়েছে।

আইনজীবীর প্রকাশিত ছবিগুলোতে থম্পসনের একটি অসুস্থ ছবি আঁকা দেখা যায়। যার মুখ এবং ধড় ছারপোকায় ঢাকা। কেনটাকি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ ও ছারপোকা বিশেষজ্ঞ মাইকেল পটার বলেন, ছবিগুলোতে কারাগারের কক্ষের অবস্থা অত্যন্ত ‘ভয়াবহ’ দেখা যায়।

বিবিসিকে তিনি বলেন, ‘আমি কুড়ি বছরের বেশি সময় ছারপোকা মোকাবিলায় কাজ করেছি। কিন্তু এমন পর্যায়ের কোনও কিছু আমি কখনই দেখিনি।’

বিছানার ছারপোকার কামড় সাধারণত প্রাণঘাতী হয় না। তবে কিছু বিরল ক্ষেত্রে দীর্ঘসময় ধরে ব্যাপক পরিমাণে ছারপোকার উপদ্রবের কারণে গুরুতর রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। আর তখন যদি চিকিৎসা না নেওয়া হয়, তাহলে তা প্রাণঘাতী হতে পারে।

পটার বলেন, ‘বিছানার ছারপোকা রক্ত খায় এবং বিছানায় অনেক বেশিসংখ্যক ছারপোকা থাকলে সেগুলো অনেক বেশি পরিমাণে রক্ত খেয়ে ফেলে। তবে চরম ক্ষেত্রে আক্রান্তরা অ্যালার্জির মতো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করতে পারেন এবং তারা অ্যানাফিল্যাকটিক শকে চলে যেতে পারেন; যা শেষ পর্যন্ত প্রাণঘাতীও হতে পারে।’

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন