editor

প্রকাশিত: 11:22 PM, April 15, 2023

রোটারিয়ান মুহিবুর রহমান দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন: জামিল চৌধুরী

রোটারিয়ান মুহিবুর রহমান দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন: জামিল চৌধুরী

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি জামিল চৌধুরী বলেছেন, রোটারিয়ান মুহিবুর রহমান মৃত্যুর আগ পর্যন্ত দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি সততা ও নিষ্ঠার সাথে সিলেট সিটি কর্পোরেশনে দায়িত্ব পালন করেছেন। তার কর্মের ফলে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন তিনি। রোটারিয়ানরা আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। বছর জুড়েই সমাজের অসহায় মানুষকে সাহায্য সহযোগীতা করে যাচ্ছেন তারা।

তিনি শনিবার (১৫ এপ্রিল) বিকেল ৩টায় সিলেট সিটি কর্পোরেশনের কনফারেন্সরুমে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল রোটারীয়ান পিপি মোহাম্মদ মুহিবুর রহমান আরএফএসএম স্মৃতি ট্রাস্ট এর উদ্যোগে আয়োজিত রমজানুল মোবারক উপলক্ষে ২ শতাধিক কোরআন হাফিজদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ পিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ এর সভাপতিত্বে ও ইভেন্ট চেয়ারম্যান রোটাঃ পিপি ইঞ্জিঃ রুহুল আলম আরএফএসএম এর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারী রোটাঃ মনসুর আহমেদ পিএইচএফ, এসাইন এসিস্ট্যান্ট গভর্নর রোটাঃ পিপি আব্দুল মুকিত আরএফএসএম, রোটাঃ পিপি হুমায়ুন ইসলাম কামাল আরএফএসএম, রোটাঃ পিপি মোঃ তৈয়বুর রহমান আরএফএসএম, রোটাঃ পিপি সাব্বির আহমেদ আরএফএসএম, রোটাঃ পিপি এম এ রহিম আরএফএসএম, রোটাঃ অসীম ধর্মজিত সিনহা আরএফএসএম, রোটাঃ আফসার উদ্দিন আহমেদ পিএইচএফ, রোটাঃ জুবায়ের আহমেদ আরএফএসএম, রোটাঃ ইমদাদ হোসেন আরএফএসএম, রোটাঃ শিশির রঞ্জন সরকার আরএফএসএম, মরহুম রোটাঃ পিপি মোহাম্মদ মুহিবুর রহমান আরএফএসএম এর ছেলে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা আ ন ম মনছুফ, আ ন ম জাফর, গ্যালারিয়া শপিং সিটির ব্যবসায়ী আ ন ম জিয়া, মোহাম্মদ মুহিবুর রহমান এর দৌহিত্র ও সিলেট সিটি কর্পোরেশন সহকারী প্রকৌশলী (পূর্ত শাখা) মুহতাসিম আহমেদ তানভীর প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন