editor
প্রকাশিত: 11:36 AM, April 16, 2023
নাগরিক ঐক্য সিলেট জেলা কমিটির সদস্য সচিব, সিলেট জেলা বারের যুগ্ম সম্পাদক-১ এডভোকেট মোহাম্মদ সালমান উদ্দিন বলেছেন, বর্তমান সরকারের অব্যাহত দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে মাহে রমজানেও দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করা সম্ভব হয়নি। সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। এই সরকার জনগণের অধিকার কেড়ে নিয়েছে এই লুটেরা সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই।
তিনি শনিবার (১৫ এপ্রিল) বিকালে নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে নাগরিক ঐক্য সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি জনগণের সরকার গঠনের লক্ষ্যে নাগরিক ঐক্যের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মহানগর শাখার সিনিয়র সদস্য এখলাছুর রহমানের সভাপতিত্বে ও শামীম আহমদের পরিচালনায় আলোচনা সভা, দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, মহানগর শাখার সদস্য আনোয়ার আহমদ সুহেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর শাখার আহ্বায়ক ফারুক আহমদ, সিনিয়র সদস্য ওসমান কামালী, সদস্য নুরুল ইসলাম সুহেল, সুলতান আহমদ, জামাল আহমদ, আখতার হোসেন প্রমূখ।
শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আবুল কালাম। মোনাজাত পরিচালনা করেন তাতীপাড়া জামে মসজিদের মাওলানা আব্দুল্লাহ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন