editor
প্রকাশিত: 8:55 PM, April 16, 2023
ডিএসএস ডেস্ক :: দেশের স্কুল-কলেজের হাজার হাজার অভিবাসী শিক্ষককে বরখাস্ত করছে কুয়েত। গত ২০২২ সাল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ১ হাজার ৫ শ’রও বেশি শিক্ষককের বরখাস্ত করা হয়েছে, আগামী ২০২৪ সাল নাগাদ আরও ১ হাজার শিক্ষককে চাকরি থেকে অব্যহতি দেওয়ার পরিকল্পনা আছে শিক্ষা মন্ত্রণালয়ের।
কুয়েতের দৈনিক কুয়েতি টাইমসের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম অ্যারাবিয়ান টাইমস জানিয়েছে, শিক্ষাক্ষেত্রে ‘কুয়েতাইজেশন’— অর্থাৎ নিজ দেশের নাগরিকদের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক পদে নিয়োগ দিতেই এ পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এই দেশটি।
তবে কুয়েতের শিক্ষক পরিষদ সরকারকে এ ব্যাপারে তাড়াহুড়ো না করার আহ্বান জানিয়েছে। পরিষদের ভাষ্য, ঢালাওভাবে অভিবাসী শিক্ষকদের বরখাস্ত করে অপেক্ষাকৃত কম যোগ্যতাসম্পন্ন কুয়েতি নাগরিকদের নিয়োগ দেওয়া হলে ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার মান।
প্রসঙ্গত, গত বছর থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ‘অভিবাসী শিক্ষকমুক্ত’ করার পদক্ষেপ নিয়েছে কুয়েতের শিক্ষা মন্ত্রণালয়। এ পদক্ষেপের আওতায় চলতি বছর মার্চ পর্যন্ত ১৭ হাজার ৮১৮ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটির প্রতিটি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করা হয় দেড় হাজারেরও বেশি অভিবাসী শিক্ষককে। এই শিক্ষকদের মধ্যে নারী-পুরুষ উভয়ই আছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ সম্পর্কে কুয়েতি টাইমসকে বলেন, ‘কুয়েতি নারী-পুরুষদের শিক্ষকের পদে নিয়ে আসতেই আমরা এ পদক্ষেপ নিয়েছিলাম। কিন্তু সম্প্রতি কুয়েতের শিক্ষক পরিষদের প্রতিনিধি সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে প্রতিনিধিরা শূন্য পদগুলোতে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে কুয়েতিদের নিয়োগের অনুরোধ জানিয়েছেন। তারা বলেছেন, যদি ঢালাওভাবে শূন্যপদগুলোতে কুয়েতিদের নিয়োগ দেওয়া হয়, তাহলে স্কুল-কলেজগুলোর শিক্ষার মান পড়ে যাওয়ার আশঙ্কা আছে।’
‘তাদের এই পরামর্শকে গুরুত্ব দিয়ে আমরা আপাতত আর ঢালাও ভাবে বরখাস্ত করা থেকে বিরত থাকছি। এখন থেকে আমরা যোগ্যতাসম্পন্ন কুয়েতি নাগরিকদেরই শিক্ষক পদে নেব।’
ওই কর্মকর্তা আরও জানান, চলতি ২০২৩ সালে আরও ১ হাজার অভিবাসী শিক্ষককে অব্যাহত দেওয়ার পরিকল্পনা ছিল মন্ত্রণালয়ের, তবে ‘বরখাস্ত নীতিতে’ পরিবর্তন আসায় আপাতত এই সময়সীমাকে ২০২৪ সাল করা হয়েছে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন